admin
২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা যথাযথভাবে পালন করার চেষ্টা করবো,তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।।

টিপু সুলতান।।

দীর্ঘ আট বছর পর ভোলা থেকে মন্ত্রিসভায় স্থান পাওয়ায় জেলাজুড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ। বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকা ভোলায় এসেছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তাঁকে স্বাগত জানাতে শহরের বিভিন্ন মোড়ে ফুল নিয়ে অপেক্ষায় ছিলেন দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ।

বুধবার দুপুর ১টার দিকে বরিশাল হয়ে স্পিডবোটে ভোলার খেয়াঘাট লঞ্চঘাটে পৌঁছান মন্ত্রী পার্থ। সেখানে জেলা প্রশাসক শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসার, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতনসহ বিএনপি ও বিজেপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা তাঁকে স্বাগত জানান। পরে ফুল দিয়ে তাঁকে বরণ করে নেওয়া হয়।

পার্থের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই ভোলা শহর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ দেখা যায়। বিভিন্ন মোড়ে ফুল হাতে অবস্থান নেন নেতা-কর্মী ও সাধারণ মানুষ। দীর্ঘদিন পর ভোলা থেকে মন্ত্রী হওয়ায় জেলার মানুষের মধ্যে আনন্দের পাশাপাশি উন্নয়ন ঘিরে নতুন প্রত্যাশাও তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, আন্দালিব রহমান পার্থের মন্ত্রিত্বের সময়ে জেলার যোগাযোগব্যবস্থা, অবকাঠামো ও নাগরিক সুবিধার উন্নয়ন আরও গতিশীল হবে। বিশেষ করে ভোলার দীর্ঘদিনের যোগাযোগ ও অবকাঠামোগত সমস্যাগুলোর সমাধানে তাঁর ভূমিকা থাকবে বলে আশা করছেন তাঁরা।

নতুন বাজারের জেলা বিজিপির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে পার্থ দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, তাঁর পরিবারের কেউ টেন্ডারবাজি বা চাঁদাবাজির সঙ্গে যুক্ত নন। ভোলার উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পার্থ বলেন, তাঁর সঙ্গে সবাই থাকলে এবং আল্লাহ চাইলে ভোলায় সবচেয়ে বেশি উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করবেন। উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিরোধী দল, জামায়াতসহ সব পক্ষকে সঙ্গে নিয়ে কাজ করতে চান বলেও জানান তিনি। কাউকে বাদ না দিয়ে ভোলার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা যথাযথভাবে পালনের জন্য সবার কাছে দোয়া চান পার্থ। একই সঙ্গে তাঁর বাবা নাজিউর রহমান মঞ্জুর নাম ও রাজনৈতিক উত্তরাধিকার ধরে রাখার জন্যও সবার সহযোগিতা কামনা করেন তিনি।

আন্দালিব রহমান পার্থের বাবা বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির প্রতিষ্ঠাতা প্রয়াত নাজিউর রহমান মঞ্জু ভোলার রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। স্থানীয়ভাবে ভোলার উন্নয়নে তাঁর ভূমিকার কারণে তিনি ‘ভোলার রূপকার’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন। বাবার সেই রাজনৈতিক ও উন্নয়নমূলক ভূমিকার ধারাবাহিকতা ধরে রেখে পার্থও ভোলার মানুষের পাশে থাকবেন এমন প্রত্যাশা করছেন স্থানীয় নেতা-কর্মী ও বাসিন্দাদের অনেকে।

পরে মন্ত্রী হিসেবে আন্দালিব রহমান পার্থকে তার নিজ বাসভবনে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয় ।

বিকেলে আন্দালিব রহমান পার্থ দক্ষীন দিঘলদিতে তার বাবা প্রয়াত নাজিউর রহমান মঞ্জুর করব জিয়াতের কথা রয়েছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/4505" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা যথাযথভাবে পালন করার চেষ্টা করবো,তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।।

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মবের অপসংস্কৃতি শক্তভাবে মোকাবিলা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলার চরফ্যাশনে ডাব ব্যবসায়ী হত্যা: দুই আসামি গ্রেপ্তার

ভোলায় এলেন নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ইলিশা ঘাটে ফুলেল শুভেচ্ছা

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

১০

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

১১

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

১২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

১৩

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

১৪

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১৫

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১৬

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১৭

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৮

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৯

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

২০