admin
২২ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কৃষকের করলা ক্ষেত উপড়ে দিল দুবৃর্ত্তরা

নিজস্ব প্রতিবেদক।। রাতের আধারে কৃষকের ক্ষেতের করলা ক্ষেত বিনষ্ট করে ফেলেছে দুবৃত্তরা। এতে ওই কৃষকের ২ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে কে বা কারা এ কাজ ঘটিয়েছে তা নিশ্চিত করে বলতে পারছেনা ক্ষতিগ্রস্ত কৃষক।
এদিকে, কষ্টার্জিত ফসল হারিয়ে চরম হতাশায় ভুগছেন কৃষক আঃ মজিদ হাওলাদার।
শুক্রবার (২১ ফ্রেব্রুয়ারী) দিবাগত রাতের যে কোন সময় ভোলা ও বরিশাল সীমমান্তবর্তী গাগুরিয়া চরে এ অমানবিক ঘটনা ঘটে। সব হারিয়ে নিঃস্ব হতে চলছেন কৃষদ মজিদ।
ক্ষতিগ্রস্ত কৃষক আঃ মজিদ বলেন, এ বছর রবি মৌসুমে তিনি ৫লাখ টাকা খরচ করে ৪ একর জমি লগ্নি করেছেন। যারমধ্যে ৩ একর জমিতে রেখা এবং ১ একর জমিতে করলার আবাদ করেছেন।
যারমধ্যে ৩৫ হাজার টাকার করলা স্থানীয় বাজারে বিক্রি করেছেন। অবশিষ্ট ২ লাখ টাকার করলা ক্ষেতে বিক্রির জন্য অপেক্ষমান ছিলো।
কিন্তু রাতের আধারে দুবৃত্ত চক্র ক্ষতে হানা দিয়ে এক একর জমির করল ক্ষেত নস্ট করে দিয়েছে।
এনজিও এবং ধারদেনা করে জমির আবাদ করে এখন ঋন পরিশোধের চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি।
ক্ষতিগ্রস্ত কৃষক মজিদের বাড়ি ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়নের চর ভেদুরিয়া গ্রামে। ৩০ বছর ধরে কৃষি কাজের ওপর নির্ভরশীল তিরি।
পরিবারের ৬ সদস্যের ভরন পোশন চলতো কৃষির উৎপাদিত ফসল বিক্রির টাকা দিয়ে। কিন্তু তার সে স্বপ্ন ভেঙে চুরমান করে দিয়েছে দুবৃর্ত্ত চক্র।
স্থানীয় কৃষক জামাল উদ্দিন, শাহিন ও আলাউদ্দিন বলেন, এটি অমানবিক ঘটনা, চরের কখনই এমন ঘটেনা ঘটেনি। যারাই এর সাথে জড়িত তাদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা।
এ ব্যাপারে ভোলা সদর উপজেলা ভেদুরিয়া ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ ইউনুস খান বলেন, খবর পেয়ে আমরা ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষেত পরিদর্শন করেছি, তিনি আইনি সহায়তা চেয়েছেন। তাকে আমরা সহায়তা করবো’। মজিদ একজন ভালো কৃষক।
উল্লেখ্য, ভোলা ও মেহেন্দগঞ্চের সীমান্তবর্তী গাগুরিয়া চরে এ বছর ২৫০ হেক্টর জমিতে রবিশস্যের আবাদ হয়েছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1363" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মবের অপসংস্কৃতি শক্তভাবে মোকাবিলা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলার চরফ্যাশনে ডাব ব্যবসায়ী হত্যা: দুই আসামি গ্রেপ্তার

ভোলায় এলেন নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ইলিশা ঘাটে ফুলেল শুভেচ্ছা

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

১০

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

১১

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

১২

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

১৩

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১৪

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১৫

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১৬

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৭

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৮

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৯

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

২০