admin
১৮ ডিসেম্বর ২০২৫, ১২:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

ডেস্ক রিপোর্ট।। ভোলা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন ভোলা জেলার নবাগত পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ভোলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সাংবাদিকবৃন্দ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের মতামত ও পুলিশের প্রতি প্রত্যাশার কথা তুলে ধরেন।

মতবিনিময়কালে পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার বলেন, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে জেলা পুলিশ সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি জেলা পুলিশের চলমান ও গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন এবং উপস্থিত গণমাধ্যমকর্মীদের অভিজ্ঞতা ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হবে বলে আশ্বাস দেন। তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও গণমাধ্যম পরস্পরের সহযোগী। শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সবার সম্মিলিত সহযোগিতা অপরিহার্য।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন, সিনিয়র সাংবাদিক এম এ বারি, কালবেলা প্রতিনিধি ওমর ফারুক, বাসস প্রতিনিধি আল-আমিন শাহরিয়ার, নয়াদিগন্ত প্রতিনিধি এডভোকেট শাহাদাত হোসেন শাহীন, প্রথম আলো প্রতিনিধি নেয়ামত উল্যাহ, সময় টিভি’র সিনিয়র স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন লিটন, আজকের পত্রিকা প্রতিনিধি শিমুল চৌধুরী, মানব জমিন প্রতিনিধি এডভোকেট মনিরুল ইসলাম, মোহনা টিভি প্রতিনিধি জসিম রানা, সুলাইমান, খবর প্রতিনিধি বশির আহমেদ, ভোরের দর্পণ প্রতিনিধি ইমরান হোসাইন, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি শরীফ হোসাইন, তরঙ্গ নিউজ প্রতিনিধি ইয়ামিন হোসেন, ঢাকা মেইল প্রতিনিধি ইবরাহিম আখতার আকাশ, সংগ্রাম প্রতিনিধি আব্দুর রহমান, আমার সংবাদ প্রতিনিধি মাকসুদুর রহমান প্রমূখ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: ইব্রাহীম, ভোলা সদর থানার ওসি মনিরুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার ওসি ইকবাল হোসেনসহ ভোলা জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3322" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০