admin
১৮ অগাস্ট ২০২৬, ৩:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালমোহনে টমটমের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক।।

ভোলার লালমোহনে স্কুল ছুটির পর বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় জিসান (৭) নামের এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়ন ২নং ওয়ার্ড প্যায়ারীমোহনের বটতলা এলাকায় রায়চাঁদ টু লর্ডহাডিঞ্জ যাওয়ার সড়কে এ দুর্ঘটনা ঘটে। শিশু জিসান ওই এলাকার রুবেলের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিশু জিসান ওই এলাকার গঙ্গারাম দাস মন্দিরের পাঠশালায় শিশু শ্রেণিতে পড়ত। মন্দিরের ক্লাস শেষে ছুটি হওয়ার পর সে বাড়ি ফিরছিলো। রাস্তা পার হতে গিয়ে হঠাৎ একটি দ্রুতগামী ইঞ্জিনচালিত টমটমের নিচে পড়ে যায় জিসান। পরে এলাকাবাসী দ্রুত জিসানকে উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা চরফ্যাশন হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। জরুরি বিভাগের ডাক্তার জিসানকে পর্য়বেক্ষণ করে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. অলিউল ইসলাম বলেন, লর্ডহাডিঞ্জ ইউনিয়নের সভাপতি ইব্রাহিম মিয়া ঘটনাটি আমাদেরকে জানিয়েছে এবং দুর্ঘটনাবশত টমটমটি তাদের জিম্মায় রয়েছে বলে জানিয়েছেন। শিশুটিকে যেহেতু পার্শ্ববর্তী উপজেলার চরফ্যাশন হাসপাতালে নেয়া হয়েছে, পরিবারবে বলেছি মৃত্যু সনদ নিয়ে রাখতে এবং শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় এসে আইনগত ব্যবস্থা নিলে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/4361" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০