admin
১১ মার্চ ২০২৫, ১:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় ছাগল চুরির অভিযোগে যুবদল নেতাসহ ৫জন আটক।

মনপুরা প্রতিনিধি।

ভোলার মনপুরায় এক ব্যবসায়ীর ছাগল চুরির অভিযোগে দুই যুবদলের নেতা সহ চক্রের ৫ জনকে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আটক করেছে পুলিশ। সোমবার সেহরীর সময় আনুমানিক ভোর ৫ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের তালতলা বাজার থেকে রাম ছাগলটি চুরি করে নিয়ে যায় যুবদল নেতার নেতৃত্বে আটককৃত অপর চার সদস্য। পরে সকাল ১০ টায় ঘটনা জানাজানি হলেও স্থানীয়রা একত্রিত হয়ে পুলিশসহ যুবদল নেতার বাড়ি থেকে ছাগল সহ যুবদল নেতাকে আটক করে। পরে ওই যুবদল নেতার স্বীকারমতে অপর ৪ সদস্যকে আটক করে পুলিশে। এ ঘটনায় বিকেল সাড়ে ৫ টায় চুরি হওয়া ছাগল মালিক চা ব্যবসায়ী সফিজল বাদী হয়ে আটককৃত ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন বলে জানান ওসি আহসান কবির।
আটকৃতরা হলেন-উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের যুবদলের নেতা হুমায়ন মিঝি ও রিপন সর্দার। অপর আটককৃতরা হলেন ফিরোজ রাঢ়ী, মনির রাঢ়ী ও রাজিব। এদের সবার বাড়ি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানুপর গ্রামে। এরা সবাই স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানান স্থানীয় বাসিন্দারা।
ঘটনা ও পুলিশে সূত্রে জানা যায়, উপজেলার তালতলা বাজারের চা ব্যবসায়ী শখ করে বাজারে রাম ছাগল পালতেন। সোমবার ভোররাতে দোকান থেকে সেহেরী খেতে বাসায় যান ওই ব্যবসায়ী। এই সময়ে সংঘবদ্ধ চক্রটি রাম ছাগলটিকে বাজার থেকে চুরি করে নিয়ে যায়। পরে সকালে ঘটনা জানা জানা হলে পুলিশের সহযোগিতায় স্থানীয়রা যুবদল নেতা হুমায়ন মিঝির বাড়ি থেকে ছাগল সহ আটক করে। পরে ওই যুবদল নেতার স্বীকারমতে চক্রের অপর চার সদস্য আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে বিকেল সাড়ে ৫ টায় মনপুরা থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন চা ব্যবসায়ী সফিজল।
এদিকে এই ঘটনা মনপুরায় সর্বত্র ছড়িয়ে পড়লে উপজেলা যুবদলের আহবায়ক শামসুদ্দিন মোল্লা সাংবাদিকদের জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার দৃষ্টিতে এসেছে। হুমায়ন মিঝি নামে এক যুবদল কর্মী ছাগল চুরি করতে গিয়ে জনগণের কাছে ধৃত হয়েছেন, আসলেই হুমায়ন মিঝি নামে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে কোন যুবদল নেতা-কর্মী নেই। তার মনপুরা উপজেলা যুবদলের সাথে সর্ম্পক নেই। এই সকল অপকর্ম যারা করে তাদের সাথে মনপুরা উপজেলা যুবদলের সর্ম্পক নেই। এছাড়াও তিনি জানান, মনপুরা উপজেলা যুবদলের প্রতিটি ইউনিয়নের কমিটি ভেঙ্গে দিয়েছি। এই ঘটনায় মনপুরা উপজেলা যুবদল উপজেলা তীব্র নিন্দা প্রতিবাদ জানান।
এছাড়াও উপজেলা যুবদলের আহবায়ক অভিযোগ করেন উপজেলা বিএনপির আরেকটি গ্রুপের নেতাদের ছবি দিয়ে ব্যানার ফেস্টুন করে অপকর্ম করছে হুমায়ন মিঝিদের মত লোকেরা। এই সময় উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ একরাম কবির ও হাজিরহাট ইউনিয়নের যুবদলের সাবেক আহবায়ক মোঃ ইলিয়াস উপস্থিত ছিলেন।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, সংঘবদ্ধ চোর চক্রটিকে ধরতে পুলিশ চেষ্ঠা চালিয়ে যাচ্ছিল। অবশেষে স্থানীয়দের সহযোগিতায় ছাগল সহ চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে। ছাগল মালিক বাদী হয়ে থানায় মামলা করেছেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1567" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মবের অপসংস্কৃতি শক্তভাবে মোকাবিলা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলার চরফ্যাশনে ডাব ব্যবসায়ী হত্যা: দুই আসামি গ্রেপ্তার

ভোলায় এলেন নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ইলিশা ঘাটে ফুলেল শুভেচ্ছা

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

১০

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

১১

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

১২

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

১৩

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১৪

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১৫

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১৬

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৭

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৮

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৯

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

২০