admin
২৪ অগাস্ট ২০২৫, ২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভুল চিকিৎসায় মারা গেলেন ভোলার শিশু তানভীরের

নিউজ ডেস্ক।। ভুল চিকিৎসায় কারণে জীবন প্রদীপ নিভে গেল শিশু তানভীরের (৮)। শনিবার (২৩ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকের হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। শিশু তানভিবের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার ফুল কাচিয়া গ্রামে। তানভীরের মৃত্যুর খবরে তার গ্রামের বাড়িতে মা, স্বজনসহ সবাই কান্নায় ভেঙে পড়েন। শনিবার বিকালে ভোলা সদর হাসপাতালে পোস্টমর্টেম শেষে রাতে তার বাড়িতে নিয়ে যাওয়া হয় দাফন করার জন্য এবং রাতেই তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানা গেছে, চলতি বছরের ২৩ এপ্রিল জ্বরে আক্রান্ত ৮ বছরের শিশু মো: তানভীরকে তার পরিবারের স্বজনরা চিকিৎসার জন্য বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের গেইট থেকে আকিব মেডিকেল হলের মালিক মো: আকিব উল্লাহর প্ররোচনায় তার ফার্মেসীতে নিয়ে ডাক্তার পরিচয় দেওয়া স্যাকমো মো: সফিকুল ইসলামকে দেখান। তিনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে ডেঙ্গু আক্রান্তের কথা বলে রোগীকে ৪টি ইনজেকশন পুশ করেন। ইনজেকশন পুশের পর পরই শিশু তানভীরের হাতে কালো বিচির মতো উঠতে থাকে। এক পর্যায়ে তার হাত-পায়ে পচন দেখা দিলে ক্রমেই তা ভয়াবহ রুপ নেয়। প্রায় ৪ মাস ধরে ভোলা, বরিশাল, ঢাকা, শিশু হাসপাতাল ও ঢাকা মেডিকেল চিকিৎসারত অবস্থায় তানভীর মারা যান।
আরো জানা গেছে, ছেলের চিকিৎসা করাতে গিয়ে দরিদ্র পরিবার তাদের বসতভিটিসহ সব বিক্রি করে ১৭ লাখ টাকা খরচ করেন। স্যাকমো শফিকুল ইসলাম নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে প্রাইভেট চেম্বারে রোগীর ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগে শিশু তানভীরের মা মোসা: মিতু গত ১৫ জুলাই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। ওই মামলায় শফিকুলকে গ্রেফতার করা হয়, বর্তমানে শফিক জেল হাজতে রয়েছেন।
মামলায় আরও দাবি করা হয়েছে, অভিযুক্ত শফিকুল ইসলাম ডাক্তার না হয়েও ডাক্তার পরিচয়ে ব্যবস্থাপত্রে ভুল চিকিৎসা দিয়েছেন। ব্যবস্থাপত্রে শিশুর ডেঙ্গু হয়েছে উল্লেখ করা হলেও তার ডেঙ্গু হয়নি। মামলার অপর আসামি ফার্মেসী মালিক মো: আকিব উল্লাহ এখনও গ্রেফতার হয়নি। শিশু তানভিরের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার ফুল কাচিয়া গ্রামে। সে চরমোনাই মাদরাসার হেফজ বিভাগে পড়াশোনা করত।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2728" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০