admin
৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় পার্কে নবদম্পতির উপর হামলা, কিশোর গ্যাংয়ের ১২ সদস্যের নামে মামলা

 

ইব্রাহিম আকতার আকাশ: ভোলা সদর উপজেলার তুলাতলি বিনোদন পার্কে  ঘুরতে যাওয়া নবদম্পতির উপর কিশোর গ্যাংয়ের অতর্কিত হামলার ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে। রেদোয়ান ইসলাম নামের এক যুবক ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে এ মামলা দায়ের করেন।

এর আগে একইদিন বিকেলে তুলাতলি বাজার সংলগ্ন এলাকায় ১০ থেকে ১২ জনের একটি কিশোর গ্যাং গ্রুপ রেদোয়ান ও নুপুর আক্তার নামের ওই নবদম্পতির উপর হামলা করে।

ওই নবদম্পতি ভোলা শহরের ওয়েস্টার্ন পাড়া এলাকার বাসিন্দা।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাইন পারভেজ বলেন, নবদম্পতির উপর কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় ভুক্তভোগী রেদোয়ান ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেছেন। শনিবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত পুলিশের বেশ কয়েকটি ইউনিট আসামিদের গ্রেফতার করতে অভিযান চালিয়েছে। কিন্তু, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসামিদের ছবি ছড়িয়ে পড়ার পর আসামিরা সবাই আত্মগোপনে চলে গেছেন। এরপরও পুলিশ তাদেরকে গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

তিনি আরো বলেন, তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীরা ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে মামলা করলেও পুলিশ ইতিমধ্যে চারজনের নাম পরিচয় শনাক্ত করতে পেরেছেন। তবে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আপাতত গণমাধ্যমে তাদের নাম প্রকাশ করা হয়নি।

প্রসঙ্গত, গেল শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রেদোয়ান ইসলাম তার স্ত্রীকে নিয়ে তুলাতলি মেঘনা নদী সংলগ্ন রিসোর্টে ঘুরতে যান। বিকেল ৩টার দিকে রিসোর্ট থেকে বাড়ি ফেরার পথে তুলাতলি বাজার সংলগ্ন পাবলিক টয়লেটের কাছে ওই কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা তাদের উপর অতর্কিত হামলা চালায়।

ভুক্তভোগীরা বলছেন, তারা দু’জন আলাপন ও ইলিশ বাড়ি রিসোর্টে ঘুরেফিরে বাড়ি ফেরার পথে পাবলিক টয়লেটের সামনে ওই কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা প্রথমে তাদের পথ গতিরোধ করে। এরপর তারা রেদোয়ানকে জানায়, তাদের মোবাইল ফোনে রেদোয়ান ও তার স্ত্রীর অশ্লীল ভিডিও ফুটেজ রয়েছে। তারা পার্কে ও রিসোর্টে ঘুরেফিরে বিভিন্ন অশ্লীলতা করেছেন, যা তারা ভিডিও করে রেখেছে। ওই ভিডিও ডিলিট করতে হলে তাদেরকে মোটা অঙ্কের টাকা দিতে হবে, নইলে ওই ভিডিও তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেন।

একপর্যায়ে রেদোয়ান টাকা দিতে অস্বীকৃতি জানালে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে ও তার স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করে মাটিতে ফেলে দেন।

স্থানীয় একটি বিশ্বস্ত সূত্র বলছে, ওই কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রায়ই তুলাতলি পার্কে ও রিসোর্টে এমন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। তবে তাদের ভয়ে কেউই মুখ খোলার সাহস পাচ্ছেন না।

সূত্রটি জানায়, প্রথমে ওই কিশোর গ্যাংয়ের সদস্যরা মনে করেছিল রেদোয়ান তার গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কে ঘুরতে এসেছে। যাঁর জন্য ওই কিশোররা রেদোয়ান ও তার স্ত্রীর বেশকিছু ভিডিও তাদের মোবাইলে ধারণ করে। পরে সেগুলো তাদেরকে দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করতে চেয়েছিল। কিন্তু, রেদোয়ানের সঙ্গে কিশোরদের কথা কাটাকাটির একপর্যায়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা জানতে পারেন, ওই মেয়েটি রেদোয়ানের গার্লফ্রেন্ড না। মেয়েটি ছিল তার বিবাহিত স্ত্রী।

এদিকে, এ ঘটনার একটি ভিডিও ফুটেজ ঘটনার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে আলোড়ন সৃষ্টি হয়। তাৎক্ষণিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টিম ঘটনাস্থলে ছুটে যায়।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1223" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০