মেসকাত আহমেদ।।
ভোলা সরকারি মহিলা কলেজে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে ডকুমেন্টরী প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টায় কলেজের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করে কলেজ প্রশাসন । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মহিউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন, শিক্ষক পরিষদের সম্পাদক মো. হুমায়ুন কবির।
এসময় আরও উপস্থিত ছিলেন, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ফাতেমা বেগম, সহযোগী অধ্যাপক মোহাম্মদ হারুনুর রশীদ, সহযোগী অধ্যাপক ড. আব্দুল মান্নান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল করিম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. ইব্রাহীম শামীম, আরবী ও ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রহমতুল্লাহ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান, ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুম বিল্লাহ, পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মনিরুল ইসলাম, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মো. মাহবুবুর রহমান, ইতিহাস বিভাগের প্রভাষক মো. নেছার উদ্দিন, গ্রন্থাগারিক মো. বিল্লাল হোসেন প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি বৈষম্যমুক্ত ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। এই আন্দোলনের শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, ভোলার ছেলে মো নাঈমসহ সকল শহীদদের স্মরণ করি।
তাদের আত্মত্যাগের ফলে দেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।” তারা ভোলার ৪৮ জন শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করেন।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন