admin
১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মনপুরায় ইসলামী ফাউন্ডেশনে নীতিমালা লঙ্ঘন, পুনরায় পরীক্ষার দাবি ।।

 

মনপুরা প্রতিনিধিঃ-ভোলা জেলার দ্বীপ মনপুরা উপজেলায় ইসলামী ফাউন্ডেশনে প্রাক প্রাথমিক নিয়োগ পরীক্ষা তড়িঘড়ি করে গ্রহণ করা হয় এবং মানা হয়নি নিয়োগ নীতিমালা। মনপুরা উপজেলা গত ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল ১০টায় ইসলামিক ফাউন্ডেশনের অধীনে প্রাক প্রাথমিক শিক্ষক পরীক্ষা উপজেলা প্রশাসন হলরুমে গ্রহণ করা হয় । উক্ত পরীক্ষা গ্রহনের জন্য মাত্র ২ থেকে ১ঘন্টা আগে মুঠোফোন করে পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য নোটিশ করা হয়। এলাকায় উপস্থিত না থাকা, দূর দূরান্তে থাকার কারনে অনেক নিয়োগ পরীক্ষার্থী অংশগ্রহন করতে পারেনি। এমনকি বহু পরীক্ষার্থী অংশগ্রহণ করতে পারলেও নিতে পারেনি ভালো প্রস্তুতি এবং পরীক্ষা বোর্ড আনতে পারেনি প্রয়োজনীয় কাগজপত্র। যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত ও নীতিমালা পরিপন্থী। অভিযোগ রয়েছে ইসলামী ফাউন্ডেশন কর্মকর্তাদের নির্ধারিত সংখ্যক প্রার্থীদের উক্ত নিয়োগ পরীক্ষায় বেশি সুবিধা দিতে নিয়োগ নীতিমালা লংঘন করে তড়িঘড়ি করে এমন নিয়োগ পরীক্ষার আয়োজন।
পরবর্তীতে উক্ত বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়। জানা যায় উক্ত নিয়োগের অসংগতি ও পুনরায় নিয়োগের দাবিতে জেলা প্রশাসন ভোলার নিকট লিখিত অভিযোগ দাখিল করেন বেশ কয়েকজন নিয়োগ পরীক্ষার্থী। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার,মনপুরার নিকট যোগাযোগ করলে তিনি জানান,আগামী ১২ তারিখ নির্বাচন সুতরাং প্রশাসন এ সময় খুব ব্যস্ত থাকে। তাই দ্রুত উক্ত পরীক্ষা গ্রহণ করা হয়েছে।
বিষয়টি নিয়ে ইসলামী ফাউন্ডেশন উপ-পরিচালক ভোলা মাকসুদুর রহমানের সাথে যোগাযোগ করলে
তিনি জানান উক্ত বিষয়টি আমাকে বেশ কয়েকজন পরীক্ষার্থী ও সাংবাদিকগণ জানিয়েছেন আমি এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলবো।

উল্লেখ্য, মনপুরা উপজেলা ইসলামী
ফাউন্ডেশনে দক্ষ অভিজ্ঞ যোগ্য প্রার্থী বাছাই এর ক্ষেত্রে নীতিমালা অনুযায়ী পরীক্ষার অন্ততপক্ষে এক সপ্তাহ পূর্বে লিখিত নোটিশ করা আবশ্যক ছিলো, তবে তা করেনি উক্ত উপজেলা নিয়োগ বোর্ড । নিয়োগ নীতিমালা অনুযায়ী পুনরায় নিয়োগ পরীক্ষা নেওয়ার জন্য দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

ঘটনাটি নিয়ে চলছে আমাদের অনুসন্ধান, তথ্য দিয়ে সহায়তা করুন। আসছে বিস্তারিত ২য় পর্বে

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3575" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০