admin
১৮ অগাস্ট ২০২৫, ১২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

 

ইব্রাহিম আকতার আকাশ/ টিপু সুলতান / মোঃ সবুজ ঃ ভোলা: ভোলার তজুমদ্দিনে সুপারি চুরি করতে গিয়ে সুপারি গাছ থেকে পড়ে মো. নাছির (৩৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবার জানিয়েছেন, তিনি মাদকাসক্ত ছিলেন।

সোমবার (১৮ আগষ্ট) দুপুরে তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বাদলীপুর গ্রামের একটি সুপারি বাগান থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

মৃত নাছির শম্ভুপুর ইউনিয়নের বাদলীপুর গ্রামের মৃত সুলতান আহমেদের ছেলে এবং ২ সন্তানের জনক।

পুলিশ এবং পরিবার সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে নাছির স্থানীয় বজলু পাটোয়ারীর সুপারি বাগান থেকে সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন। পরিবার বলছেন, তিনি প্রায়ই মাদকসেবন করতেন। এ মৃত্যুর ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত আলী খান জানিয়েছেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এর আগে গেল রোববার বিকেলে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের একটি খাল থেকে মো. কাজল (৫০) নামের এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, কাজলকে হত্যা করে দুর্বৃত্তরা অটোরিকশা ছিনিয়ে নিয়েছেন। সোমবার দুপুরে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাইন পারভেজ বলেন, ‘রিকশাচালক কাজলের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2680" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কর্ণফুলী-১৩ লঞ্চে ইটপাটকেল নিক্ষেপ, যাত্রী আহত

জেলের ঝালে রাজা ইলিশ, দাম ১০০০০!

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সামুদ্রিক মাছ জব্দ

ভোলার গর্ব জিকু’র ঢাকা প্রেসক্লাবের সদস্য পদ লাভ

ভোলায় পদবঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

ভোলায় ফিল্মি স্টাইলে কলেজ ছাত্রীকে অপহরণ, কুয়াকাটা থেকে উদ্ধার

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টির শঙ্কা

প্রশাসন ম্যানেজ করে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন”

১০

সাবেক মন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

১১

১৭ জেলার জন্য আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা

১২

মনপুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ভোলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

১৪

ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

ভোলা ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টে চরম হয়রানি: প্রাণঘাতী ঝুঁকির আশঙ্কা, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

১৬

ভোলায় মজুত করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, আটক-১

১৭

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

১৮

মেঘনায় যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলারডুবি।।

১৯

অনলাইন জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, বাড়ছে সামাজিক অস্থিরতা

২০