admin
১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্বপ্নের ক্যাম্পাস না হওয়া পর্যন্ত লড়াই চলবে : ভিপি সাদিক কায়েম

নিউজ ডেস্ক।। যেকোনো দল, মত ও আদর্শের যেই থাকুক সবাইকে নিয়েই একসঙ্গে কাজ করা হবে এবং স্বপ্নের ক্যাম্পাস না হওয়া পর্যন্ত আমাদের এ লড়াই চলবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভিপি (সহ-সভাপতি) পদে বিজয়ী আবু সাদিক কায়েম। বুধবার (১০ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন সাদিক কায়েম।

সাদিক কায়েম বলেন, ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের কাছে আমানত রেখেছে, সেটি রক্ষা করা হবে। শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা, প্রত্যাশা ও কণ্ঠস্বরই হবে আমাদের আন্দোলন ও নেতৃত্বের মূল শক্তি। সবার সঙ্গে ভাইয়ের সম্পর্ক নিয়ে ডাকসুর কাজ পরিচালনা করা হবে। যেকোনো সমস্যা নিয়ে কাজ করবো আমরা। সবাইকে সঙ্গে নিয়েই আমরা আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব। তিনি বলেন, শহিদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয় এই ডাকসু নির্বাচন। ভিন্ন দল, মত ও আদর্শের যেই থাকুক সবাইকে নিয়েই একসঙ্গে কাজ করা হবে। আবাসন, গবেষণাসহ সকল বিষয় নিয়ে কাজ করা হবে। শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাই আমাদের আকাঙ্ক্ষা। স্বপ্নের ক্যাম্পাস না হওয়া পর্যন্ত আমাদের এ লড়াই চলবে।
সাদিক আরও বলেন, সারা দেশের মানুষ আমাদের জন্য দোয়া করেছেন, পরামর্শ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের যেসব প্রত্যাশা ব্যক্ত করেছেন সেগুলোই আমাদের প্রত্যাশা। শিক্ষার্থীদের ভয়েসই হবে আমাদের ভয়েস। আমরা দৃঢ়প্রতিজ্ঞ, যতদিন পর্যন্ত এই ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাসে রূপান্তর করতে না পারব, ততদিন আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2803" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০