admin
৩ মে ২০২৫, ৪:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চরফ্যাশনে দোকান ভাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৩

ডেস্ক রিপোর্ট।।

ভোলার চরফ্যাশনে দোকান ভাড়াকে কেন্দ্র করে চরফ্যাশন উপজেলা সেনা কল্যাণ সমিতির সাবেক সভাপতি ও সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট মোঃ ইউনুছ, তার মেয়ে ও স্ত্রীর ওপর হামলার অভিযোগ উঠেছে চরফ্যাশন উপজেলার হাসপাতাল রোড এরিয়ার ৫ নম্বর ওয়ার্ড ইউনিটের জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক মোঃ নাঈমুল ইসলাম ও জহিরুল ইসলামের বিরুদ্ধে।
৩ মে শনিবার মোঃ ইউনুস সাংবাদিকদের অভিযোগ করে বলেন, হাসপাতাল রোড মার্কেটে আমার ১২ টি দোকান ঘর রয়েছে এর মধ্যে ২ টি দোকান ঘর ২০২৪ সালের ১২ এপ্রিল থেকে ২০২৫ সালের ১২ এপ্রিল পর্যন্ত ১ বছরের জন্য স্ট্যাম্পে চুক্তিভিত্তিক বাড়াটিয়া হিসেবে দোকান ঘর ভাড়া নেন অভিযুক্ত জামায়েত ইসলামের সাধারণ সম্পাদক দাবি করা নাইমুল ইসলাম ও জহিরুল ইসলাম।
কিন্তু আমার বাড়ির যাতায়াত পথ না থাকায় দোকান ভাড়াটিয়া মোঃ জহিরুল ইসলাম এবং মোহাম্মদ নাঈম কে চুক্তির নির্ধারিত তারিখে দোকান ঘর ছেড়ে দিতে বলি আমার বাড়ির রাস্তার যাতায়াত পথ তৈরির জন্য।
জানা গেছে,গত ২৭ শে জানুয়ারি যাতে সঠিক সময়ে ঘর ছেড়ে দেন এজন্য অভিযুক্তদের কাছে এডভোকেটের মাধ্যমে একটি লিগ্যাল নোটিশ পাঠান ঘরের মালিক মোঃ ইউনুস।
পরে দোকান ঘর না ছাড়লে তিনি ২ টি দোকানে তালা দিয়ে দেন, ঘরে তালা দেওয়ার কারণে গত ১লা মে বৃহস্পতিবার ইউনুছ ও তার পরিবারের ওপর প্রভাব বিস্তার করে হামলা করেন নাইমুল ইসলামের নেতৃত্বে জহিরুল ইসলামসহ বেশ কয়েকজন। এতে ইউনূছের হাত ভেঙ্গে যায়, আহত হন তার মেয়ে হুমায়রা ও তার স্ত্রী। বর্তমানে চরফ্যাশন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহতরা। এদিকে ইউনুছ বলেন, অভিযুক্তরা তাদের কাছ থেকে চাঁদা দাবি করেছিল এবং তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে। তিনি বলেন, ১লা মে ঘটনা ঘটলেও জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক হওয়ায় ৩ মে শনিবার পর্যন্ত অভিযুক্তদের ভয়ে তারা কোথায় কোন অভিযোগ দিতে পারেননি।
স্থানীয়রা জানান, দোকান ঘরের প্রকৃত মালিক ইউনুছ,দোকান ঘর ভাড়া কে কেন্দ্র করে ২ পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।

অভিযুক্ত জহিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি দোকান ঘরের মালিক ইউনুস মিলিটারি কে ভাড়া দিয়ে আসছিলাম কিন্তু বর্তমানে সিদ্দিক মুন্সি নামে আরেকজন দোকানের ভাড়া দাবি করে এবং কোর্টে মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করেছে, ২ পক্ষ টাকা চায় আমি কাকে টাকা দিব এই কারণে বিষয়টি বাজার ব্যবসায়ী সমীতিকে জানিয়েছি তারা বলেছেন আলোচনায় বসে সমাধান করে দেবে, এর মধ্যে ইউনুস মেলেটারি আমাদের ঘরে তো তালা মেরেছে, এতে ২ পক্ষের মধ্যেই সংঘর্ষ হয়েছে বলেও জানান তিনি এবং তার মেয়ে আহত হয়েছে বলে দাবি করেন জহির।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নাঈমুল ইসলাম বলেন,তার নামে অভিযোগ সঠিক নয়।
এ বিষয়ে জানতে চাইলে চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান বলেন, এখন পর্যন্ত অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1962" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০