admin
২৪ মার্চ ২০২৫, ৫:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় প্রবাসীর বসত ঘরে চুরি করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ফয়সাল আহমেদ / টিপু সুলতান

ভোলার তজুমদ্দিনে গভীর রাতে প্রবাসী ফয়সালের ঘরে চুরির করার পর আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র ও একটি গর্ভবতী ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। তবে এসময় প্রবাসীর স্ত্রী সন্তানরা বাড়িতে ছিলেন না বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার। এর আগে রোববার রাত ১টার দিকে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে চাপড়াশি বাড়ির পুল সংলগ্ন প্রবাসী ফয়সালের ঘরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, ফয়সালের বসতঘরে সিঁধ কেটে ভেতরে ঢুকে আগুন দেয় দুর্বৃত্তরা, আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে লোকজনের ডাক চিৎকার পেয়ে ছুটে আসেন তারা। পরে স্থানীয় ও তজুমদ্দিন ফায়ার সার্ভিসের চেষ্টায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত পরিবার।

প্রবাসী ফয়সালের স্ত্রী জাহিদা বেগম আরো বলেন, তিনি ওই রাতে বাবার বাড়ি পার্শ্ববর্তী শম্ভুপুর গ্রামের হাজী ওখিলাদ মুন্সী বাড়িতে বেড়াতে যান। রাত দেড়টার দিকে মোবাইলে বাড়ির লোকজনের কাছে খবর পেয়ে ছুটে এসে দেখেন সবকিছু পুড়ে শেষ। এসময় আসবাবপত্রের পাশাপাশি ঘরে বাঁধা অবস্থায় একটি গর্ভবতী ছাগল পুড়ে মারা যায়।

তজুমদ্দিন ফায়ার সার্ভিসের টিম লিডার মোখলেছুর রহমান জানান রাত ২টায় শম্ভুপুর ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ঘরসহ মালামাল পুড়ে গেছে। আগুন লাগার কারণ জানা যায়নি। তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মোহাব্বত খান জানান, সংবাদ পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। দোষীদের সনাক্ত করার চেস্টা চলছে। তবে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1689" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০