admin
২৭ অক্টোবর ২০২৫, ১:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আসন্ন নির্বাচন আয়োজনের দায়িত্ব কমিশনের হাতে, সরকার তাদের সহযোগিতা করবে

চরফ্যাশন প্রতিনিধি।।নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, অন্তবর্তীকালীন সরকারের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন আয়োজনের পূর্ণ দায়িত্ব থাকবে নির্বাচন কমিশনের হাতে। প্রস্তুতি তার, সরকার কমিশনকে সহযোগিতা করবে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাটে নবনির্মিত লঞ্চ টার্মিনাল উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশনার যখন সময় নির্ধারণ করবেন, তখন সরকারের হাত ছোট হয়ে আসবে। সরকারের একমাত্র কাজ হবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা, যাতে নির্বাচনটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়। তিনি বলেন, আমাদের উদ্দেশ্য ছিল নির্বাচন করা, সেটা এখন পরিষ্কার হয়ে গেছে। আমরা নির্বাচন করছি, তবে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সম্পূর্ণভাবে ইসির ওপরই ন্যস্ত।
উপস্থিত সূধী সমাজের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের মূল উদ্দেশ্য প্রান্তিক জনগণের স্বার্থে কাজ করা। আমরা সেটাই করে যাচ্ছি। ঢাকার সাথে চরফ্যাশনের একমাত্র যোগাযোগ মাধ্যম নৌপথ। এখানকার মানুষের নৌপথের যাত্রা নির্বিঘœ করতে বেতুয়া নদীবন্দর টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে। এমন অত্যাধুনিক টার্মিনাল আমার চোখে দেশের কোথাও পড়েনি। এ টার্মিনালটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আপনাদের। দেশের ঐতিহ্য রক্ষার্থে শতবছরের প্যাডেল স্টিমার পুনরায় চালু করেছি। আমাদের পরিকল্পনা রয়েছে এই প্যাডেল স্টিমার ঢাকা-বরিশাল নৌরুটে চলাচল করবে। তবে সপ্তাহে একদিন ঢাকা- ভোলা নৌপথে চলবে। এ সময় উপস্থিত ছিলেন-বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথিসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। পরে বিকালে উপদেষ্টা উপজেলার গাছিরখাল এলাকায় নব নির্মিত পন্টুনও উদ্বোধন করেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3167" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০