admin
২৯ জানুয়ারী ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফের উত্তপ্ত ভোলা বাস টার্মিনাল, সিএনজিতে আগুন

 

ইব্রাহিম আকতার আকাশ, ভোলা: ভোলায় বাস চালক ও শ্রমিকদের সঙ্গে ফের সিএনজি চালকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ধাওয়া পাল্টা ধাওয়াসহ আগুন দেওয়া হয়েছে আরো তিনটি সিএনজি গাড়িতে।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস র্টামিনালে ফের এ ঘটনা ঘটে।

খবর পেয়ে নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, র‍্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গেল রাতে টার্মিনালের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাস চালক ও শ্রমিকদের সঙ্গে কয়েক দফায় সংঘর্ষ হয়েছে সিএনজি চালকদের৷ ঘন্টাব্যাপী ওই সংঘর্ষে দুটি যাত্রাবাহী বাস ও পাঁচটি সিএনজি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা৷ এছাড়াও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বাস, সিএনজি, টিকেট কাউন্টার ও দোকানপাট। আহত হয়েছে উভয়পক্ষের অন্তত ২৫ থেকে ৩০ জন শ্রমিক। এদের মধ্যে বেশ কয়েকজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, বাসে অগ্নিসংযোগ, ভাংচুর ও শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে জেলার অভ্যন্তরীণ সকল রুটের বাস চলাচল বন্ধ রেখেছে বাস মালিক সমিতি।

ভোলা পুলিশ সুপার (এসপি) মো. শরীফুল হক বলেন, রাতে কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে৷ পরে সকালে ফের সংঘর্ষ হয়েছে৷ ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর বেশকিছু টিম রয়েছে৷ সংঘর্ষের এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ভোলা নিউজ /টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1138" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০