admin
২২ মার্চ ২০২৫, ৫:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অনু সভাপতি-মনির সম্পাদক জুনের মধ্যে নির্বাচনের অঙ্গিকার নিয়ে ভোলা প্রেসক্লাবের কমিটি গঠন

ভোলা নিউজ ডেস্ক।।

অবেশেষে আগামী জুন-২০২৫ইং এ নির্বাচনের অঙ্গিকার নিয়ে ভোলা প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। ভোলা প্রেসক্লাবের আহ্বায়ক এডভোকেট নজরুল হক অনু’র সভাপতিত্বে শুক্রবার (২১ মার্চ) রাতে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় উপস্থিত সদস্যরা বলেন, গত বছরের ৫ আগষ্টের পর একাধিক কমিটি গঠিত হওয়ায় মারাত্মক ইমেজ সংকটে পরে ভোলা প্রেসক্লাব তথা সাংবাদিক সমাজ। এ অবস্থা থেকে উত্তরণের জন্য ভোলার সাংবাদিকসহ সুশীল সমাজ ও রাজনৈতিক মহল একটি নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের প্রতি গুরুত্বারোপ করেন। তার আলোকে একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়। এ কমিটি আগামী জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন করবে। এর আগে তারা গঠনতন্ত্র সংশোধন এবং নতুন ভোটার তালিকা প্রণয়ন করে নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচনের আয়োজন করবে। এ উপলক্ষে ১১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটিতে ইন্ডিপেনডেন্ট টিভি প্রতিনিধি এডভোকেট নজরুল হক অনু সভাপতি, বাসস প্রতিনিধি এডভোকেট আল-আমিন শাহরিয়ার সহ-সভাপতি, মানব জমিন প্রতিনিধি এডভোকেট মনিরুল ইসলাম সাধারণ সম্পাদক, ডিবিসি ও বনিক বার্তা প্রতিনিধি এইচ এম জাকির যুগ্ম সাধারণ সম্পাদক, যুগান্তর প্রতিনিধি হেলাল উদ্দিন কোষাধ্যক্ষ,৭১ টিভি প্রতিনিধি-কামরুল ইসলাম,দপ্তর সম্পাদক, ইসলামিক টিভি প্রতিনিধি মোঃ সুলাইমান ক্রীড়া সম্পাদক, সংবাদ প্রতিনিধি আব্দুস শহিদ তালুকদার সাংস্কৃতকি সম্পাদক, জসিম রানা-মোহনা টিভি,পাঠাগার সম্পাদক এবং ভোলার বাণী’র সম্পাদক মাকসুদুর রহমান ও একুশে টিভি প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু’কে কার্য নির্বাহী সদস্য মনোনিত করা হয়।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1679" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কর্ণফুলী-১৩ লঞ্চে ইটপাটকেল নিক্ষেপ, যাত্রী আহত

জেলের ঝালে রাজা ইলিশ, দাম ১০০০০!

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সামুদ্রিক মাছ জব্দ

ভোলার গর্ব জিকু’র ঢাকা প্রেসক্লাবের সদস্য পদ লাভ

ভোলায় পদবঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

ভোলায় ফিল্মি স্টাইলে কলেজ ছাত্রীকে অপহরণ, কুয়াকাটা থেকে উদ্ধার

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টির শঙ্কা

প্রশাসন ম্যানেজ করে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন”

১০

সাবেক মন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

১১

১৭ জেলার জন্য আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা

১২

মনপুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ভোলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

১৪

ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

ভোলা ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টে চরম হয়রানি: প্রাণঘাতী ঝুঁকির আশঙ্কা, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

১৬

ভোলায় মজুত করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, আটক-১

১৭

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

১৮

মেঘনায় যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলারডুবি।।

১৯

অনলাইন জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, বাড়ছে সামাজিক অস্থিরতা

২০