admin
২০ ফেব্রুয়ারী ২০২৫, ৮:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় জাতিসংঘ উন্নয়ন তহবি ইউএনডিপি এর কারিগরি সহযোগিতায় বাস্তবায়নে কর্মশালার আয়োজন

 

নিজস্ব প্রতিবেদক

ভোলার প্রথম Adaptation Learning Center (ALC)-এর কার্যক্রম বিষয়ে অবহিতকরণ কর্মশালা আজ চর কুকরি-মুকরিতে অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজন কৌশল নিয়ে এই কর্মশালায় বিশেষজ্ঞরা আলোচনা করেন।
জাতিসংঘ উন্নয়ন তহবি ইউএনডিপি এর কারিগরি সহযোগিতা এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এর বাস্তবায়নে কর্মশালাটির আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ড. কাজী রফিকুল ইসলাম। কর্মশালায় সভাপতিত্ব করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাশনা শারমিন মিথি।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, হেমায়েত জাহান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সিনিয়র সহকারী পরিচালক মো. আবিদ হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহিন মাহমুদ, বন বিভাগের কুকরি-মুকরি রেঞ্জ অফিসার আশীষ কুমার দে, পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক, জলবায়ু বিশেষজ্ঞ ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (GJUS)-এর নির্বাহী পরিচালক, জাকির হোসেন মহিন। সভাটি সঞ্চালনা করেন উপ-পরিচালক ডা. খলিলুর রহমান। এ সময় সংস্থার অন্যান্য সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালার মূল আলোচ্য বিষয় ছিল জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে অভিযোজন কৌশল, পরিবেশগত সংকট মোকাবিলা ও টেকসই উন্নয়ন।

Adaptation Learning Center (ALC) বাংলাদেশকে অভিযোজন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার ক্ষেত্রে নতুন দিগন্তের দিকে এগিয়ে নিচ্ছে বলে বিশেষজ্ঞরা মন্তব্য করেন। অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আরও গবেষণা ও নীতিগত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

স্থানীয়রা জানান, গত কয়েক বছর ধরে জলবায়ুর বিরূপ প্রভাবে কুকরি-মুকরির জীবনযাত্রায় ছন্দপতন ঘটেছে, যার ফলে স্বাভাবিক জীবনযাপন নিয়ে চিন্তিত এই অঞ্চলের মানুষ। এমন প্রেক্ষাপটে এই ধরনের কার্যক্রম চরবাসীর জন্য আশীর্বাদ হবে বলে মনে করছেন স্থানীয়রা।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1339" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০