admin
২৯ অগাস্ট ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

লালমোহন সংবাদ দাতা।।

ভোলার লালমোহন উপজেলার বিভিন্ন জলাশয়ে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস। অবৈধ জালের ব্যবহার বন্ধে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উপজেলার বিভিন্ন জলাশয় থেকে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। মৎস্য সম্পদ রক্ষা ও দেশীয় প্রজাতির মাছের অবাধ বিচরণ নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আহমাদ আকন্দ বলেন, অবৈধ চায়না দুয়ারী জাল মাছের পাশাপাশি জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। মৎস্য সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আমাদের অভিযান চলমান রয়েছে। অবৈধ জাল ব্যবহার, বিক্রি ও সংরক্ষণ বন্ধে সবাইকে সহযোগিতা করতে হবে।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিফাত বিন সাদেক জানান, অবৈধ জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের সমন্বয়ে অভিযান অব্যাহত থাকবে। মৎস্য সম্পদ রক্ষায় শুধু প্রশাসনিক অভিযান নয়, জনগণের সচেতনতা ও সামাজিক প্রতিরোধও জরুরি।

এ বিষয়ে সবাইকে এগিয়ে এসে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।” প্রশাসনের পক্ষ থেকে অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থাকার পাশাপাশি এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/4468" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০