admin
৩১ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

ইব্রাহিম আকতার আকাশ।।

ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন চর কুকরী-মুকরীর ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের দীর্ঘদিনের স্বপ্নের সড়ক নির্মাণে রডের পরিবর্তে লোহার নেট বা তারের জাল ব্যবহার করে ঢালাই দেওয়ার অভিযোগ উঠেছে।

চর কুকরী-মুকরী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে মনুরা বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়কটি নির্মাণে সরকারি বিধিমালা উপেক্ষা করে এমন অনিয়ম করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তারা।

স্থানীয়দের অভিযোগ, সরকারি নির্মাণ বিধিমালা অনুযায়ী সিসি বা আরসিসি সড়কের স্থায়িত্ব নিশ্চিত করতে নির্ধারিত মাপের রড ব্যবহার করার কথা। কিন্তু সেখানে রডের পরিবর্তে তুলনামূলক সস্তা লোহার নেট বা জিআই তারের জাল ব্যবহার করা হচ্ছে।

সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় প্রায় ২ কোটি ১৩ লাখ টাকা। দরপত্রের মাধ্যমে কাজটির কার্যাদেশ পেয়েছে ভোলার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ছাদিকা আফিয়া ইসলাম

স্থানীয় বাসিন্দারা জানান, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের হাজারো মানুষের জন্য সড়কটি একমাত্র যোগাযোগের মাধ্যম। এ পথ দিয়েই তারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চিকিৎসা নিতে যান। একই সঙ্গে মনুরা বাজারে যাতায়াত এবং কৃষিপণ্য ও মাছ পরিবহনের জন্যও সড়কটি গুরুত্বপূর্ণ।

তাদের দাবি, কুকরীর ছোট খালসংলগ্ন নিচু ও উপকূলীয় এলাকায় জোয়ার-ভাটার পানি ওঠানামা করে। এমন এলাকায় নির্ধারিত রডের পরিবর্তে চিকন তারের জাল ব্যবহার করে ঢালাই দেওয়া হলে সড়কটির স্থায়িত্ব নিয়ে শঙ্কা রয়েছে। ভারী যানবাহনের চাপ ও নোনা পানির প্রভাবে সড়কটি দ্রুত ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।

সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ম্যানেজারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বলেন, “সিডিউল মোতাবেকই কাজ করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিয়মিত কাজ তদারকি করছেন।”

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী কার্যালয়ের তদারকি কর্মকর্তা মো. কিবরিয়া বলেন, “সড়ক নির্মাণে শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে। এর বাইরে অন্য কোনো সামগ্রী ব্যবহারের সুযোগ নেই।”

তবে স্থানীয়দের অভিযোগ, সরেজমিনে নির্মাণকাজ যথাযথভাবে তদারকি করা হলে রডের পরিবর্তে তারের জাল ব্যবহারের মতো বিষয়টি হওয়ার কথা নয়। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/4480" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মবের অপসংস্কৃতি শক্তভাবে মোকাবিলা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলার চরফ্যাশনে ডাব ব্যবসায়ী হত্যা: দুই আসামি গ্রেপ্তার

ভোলায় এলেন নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ইলিশা ঘাটে ফুলেল শুভেচ্ছা

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

১০

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

১১

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

১২

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

১৩

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১৪

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১৫

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১৬

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৭

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৮

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৯

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

২০