admin
৮ অগাস্ট ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সন্ত্রাসী রাজত্ব কায়েমের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

তজুমদ্দিন প্রতিনিধি।।

ভোলার তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেল এলাকায় চিহ্নিত সন্ত্রাসী চক্রের একচ্ছত্র ত্রাসের রাজত্ব কায়েম, চাঁদাবাজি ও রাজনৈতিক চক্রান্তের অপচেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী ও চর মোজাম্মেল এলাকার একদল সশস্ত্র দুষ্কৃতকারী চরে আধিপত্য বিস্তারে ব্যর্থ হয়ে বর্তমানে অপপ্রচারে মেতে উঠেছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। শনিবার বিকেলে তজুমদ্দিন প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তজুমদ্দিন উপজেলা যুবদলের সদস্যসচিব মো. শাহজাহান মিয়া। এসময় তার সাথে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে শাহজাহান মিয়া বলেন, চর মোজাম্মেল ও পাশের নোয়াখালী জেলার সুবর্ণচরের একটি চিহ্নিত দুষ্কৃতকারী চক্র দীর্ঘদিন ধরে এলাকায় সাধারণ মানুষের ওপর অত্যাচার, চাঁদাবাজি ও অরাজকতা সৃষ্টি করতে চেয়েছিল। তবে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজিতে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে চক্রটি। চরে কাঙ্ক্ষিত রাজত্ব কায়েম করতে ব্যর্থ হয়ে এখন সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মনগড়া ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, যুবদল সর্বদা সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। দুষ্কৃতকারীদের অপকর্ম ও অবৈধ আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় তারা দলীয় ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এই সাইবার চক্রান্তে লিপ্ত হয়েছে।
সংবাদ সম্মেলনে অপপ্রচারে লিপ্ত কয়েকটি নির্দিষ্ট ফেসবুক আইডির তালিকা সাংবাদিকদের সামনে তুলে ধরে অভিযুক্ত সাইবার অপরাধী ও সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। পাশাপাশি সত্য উন্মোচনে সাংবাদিকদের চর মোজাম্মেল এলাকায় সরেজমিন পরিদর্শন করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/4264" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মবের অপসংস্কৃতি শক্তভাবে মোকাবিলা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলার চরফ্যাশনে ডাব ব্যবসায়ী হত্যা: দুই আসামি গ্রেপ্তার

ভোলায় এলেন নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ইলিশা ঘাটে ফুলেল শুভেচ্ছা

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

১০

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

১১

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

১২

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

১৩

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১৪

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১৫

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১৬

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৭

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৮

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৯

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

২০