দৌলতখান প্রতিনিধি।।ভোলার দৌলতখানে মেঘনার তীর থেকে অজ্ঞাত পরিচয়ের একটি নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) সকালে স্থানীয়রা দৌলতখান পাতার খাল মাছঘাট সংলগ্ন মেঘনা নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, পাতার খাল সংলগ্ন নদীতে ভাসমান মরদেহ দেখে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে থানা পুলিশ ও নৌপুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, অজ্ঞাত নারীর মরদেহের পরিচয় এখনো শনাক্ত হয়নি। তবে উদ্ধার হওয়া মরদেহটি ময়নাতদন্তের জন্য ভোলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন