admin
৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতখানে সংঘর্ষ, আহত ১০

 

টিপু সুলতান।।ভোলার দৌলতখানে জামায়াত ইসলামীর নির্বাচনি গণসংযোগে কর্মী সমর্থকদের উপর হামলা করার অভিযোগ উঠেছে বিএনপির প্রার্থীর নেতাকর্মীদের ওপর। এসময় জামায়াতের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মেদুয়া ইউনিয়নের মুন্সিরহাট গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল থেকেই জামায়াতের নেতাকর্মীরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ শেষ করে মুন্সিরহাট বাজার আসে। সেখানে তাদের প্রার্থী মাওলানা ফজলুল করিম আসবে সেই জন্য তারা সেখানে অপেক্ষা করছিলো। ঠিক সেই মুহূর্তেই বিএনপির একদল নেতাকর্মীরা ধানের শীষের স্লোগান দিতে দিতে এসে হাতে লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাদের হামলায় রাসেল, নাইম, ফরহাদ, হাসান, আক্তার, রাসেলসহ জামায়াতের ১০ কর্মী আহত হয়। আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হলেও তিন জনের অবস্থা গুরুতর দেখে তাদেরকে ভোলার সদর হাসপাতালে পাঠানো হয়।

যদিও হামলার ঘটনা অস্বীকার করে স্থানীয় বিএনপির নেতারা উল্টো জামায়াতের দিকে অভিযোগ তুলে বলছেন, তারা ধানের শীষে স্লোগান দিয়ে সেখান দিয়ে যাওয়ার সময় তাদেরকে দেখে জামায়াতের নেতাকর্মীরা কটূক্তি মূলক স্লোগান দেয়। এ সময়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

এদিকে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলের ছুটে যান নৌবাহিনীর কোস্টার্ট ও পুলিশ সদস্যরা। সেখানে তারা পরিস্থিতি শান্ত করলেও এখনো ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ ঘটনা দৌলতখানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি যদিও এ ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3532" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কর্ণফুলী-১৩ লঞ্চে ইটপাটকেল নিক্ষেপ, যাত্রী আহত

জেলের ঝালে রাজা ইলিশ, দাম ১০০০০!

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সামুদ্রিক মাছ জব্দ

ভোলার গর্ব জিকু’র ঢাকা প্রেসক্লাবের সদস্য পদ লাভ

ভোলায় পদবঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

ভোলায় ফিল্মি স্টাইলে কলেজ ছাত্রীকে অপহরণ, কুয়াকাটা থেকে উদ্ধার

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টির শঙ্কা

প্রশাসন ম্যানেজ করে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন”

১০

সাবেক মন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

১১

১৭ জেলার জন্য আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা

১২

মনপুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ভোলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

১৪

ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

ভোলা ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টে চরম হয়রানি: প্রাণঘাতী ঝুঁকির আশঙ্কা, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

১৬

ভোলায় মজুত করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, আটক-১

১৭

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

১৮

মেঘনায় যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলারডুবি।।

১৯

অনলাইন জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, বাড়ছে সামাজিক অস্থিরতা

২০