admin
৩ সেপ্টেম্বর ২০২৫, ১:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাইকোর্টের রায় অমান্য, ইজারা দিলেন লালমোহন পৌর প্রশাসক।।

ডেস্ক রিপোর্ট ।।হাইকোর্টের আদেশ, টার্মিনাল ছাড়া কোনও সড়ক/মহাসড়ক থেকে টোল উত্তোলন করা যাবেনা, তবুও ভোলার লালমোহনে আঞ্চলিক মহাসড়ক ইজারা দিয়েছেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. শাহ আজিজ। ফলে টোল উত্তোলনের নামে সড়কে রীতিমতো চাঁদাবাজিসহ নানা বিশৃঙ্খলা দেখা দিয়েছে।

২০২২ সালের ২৫ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখা একটি বিজ্ঞপ্তির মাধ্যমে হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নং-৪৬৪০/২০২২ এর ২০২২ সালের ২১ এপ্রিলের আদেশ মোতাবেক টার্মিনাল ব্যতিরেকে কোনও সড়ক বা মহাসড়ক থেকে টোল উত্তোলন না করতে সব পৌর মেয়রদের নির্দেশ প্রদান করা হয়েছিল। এছাড়াও পৌর বিধানের ৯৮ ধারার ৭নং অনুচ্ছেদ অনুসারে শুধুমাত্র পৌরমেয়র নির্মিত টার্মিনাল ছাড়া পার্কিং ফির নামে টোল আদায় সম্পূর্ণ অবৈধ।

খোঁজ নিয়ে দেখা গেছে, লালমোহন পৌরসভা কর্তৃক নির্মিত কোনো পরিবহন টার্মিনাল/স্ট্যান্ড কিংবা নির্দিষ্ট কোনো পার্কিং এলাকা নেই। এদিকে গত ২০ এপ্রিল ‘স্ট্যান্ড দিন, টোল নিন’ দাবিতে থানার মোড়ে মানববন্ধন করেছিল লালমোহন রেন্ট এ কার মালিক সমিতি। অভিযোগ উঠেছে, পরদিন তাদেরকে কয়েক দফায় মারধর করেছে ইজারাদারের লোকজন। অপরদিকে, অদৃশ্য স্ট্যান্ড ইজারার নামে চাঁদাবাজি বন্ধের জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করার ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট করায় আরেক যুবকের বাস কাউন্টার ভাঙচুর ও দখলেরও অভিযোগ উঠেছে। এসব হামলা পৌর প্রশাসকের ইশারায় হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

এ বিষয়ে জানতে চাইলে তিনটি অদৃশ্য স্ট্যান্ডের নাম জানিয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মো. শাহ আজিজ বলেন, ইজারা বিজ্ঞপ্তিতে মহামান্য হাইকোটের নির্দেশনা মেনে কথাটি উল্লেখ করা হয়েছে। এদিকে লালমোহনের পাশর্^বর্তী দুই পৌরসভায় কোনো স্ট্যান্ড ইজারা দেয়া হয়নি। ফলে জনমনে প্রশ্ন, কী স্বার্থে হাইকোর্টের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সড়ক ইজারা দিলেন পৌর প্রশাসক ? তা খতিয়ে দেখতে স্থানীয় সরকার বিভাগ ও দুর্নীতি দমন কমিশনের দৃষ্টি কামনা করেছেন তারা।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2769" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১০

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১১

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১২

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৩

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৪

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৫

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৬

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৭

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৮

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৯

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

২০