admin
২০ অগাস্ট ২০২৫, ১:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

এম ইমরান হোসাইন।। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে পূর্ব ইলিশা মৌলভীরহাট মাদ্রাসা অডিটোরিয়ামে এ সম্মেলনের অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমির মিয়া মোঃ সালাউদ্দিন মিয়ার সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলামের সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ভোলা জেলা আমির মাস্টার মোঃ জাকির হোসাইন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা নায়েবে আমির বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও মিডিয়া বিভাগের প্রধান অধ্যাপক আমির হোসেন, ভোলা সদর উপজেলা নির্বাচন সমন্বয়ক মাস্টার মোহাম্মদ নুরুল ইসলাম, জেলা সম্পাদক মাস্টার মোঃ বেলায়েত হোসেন, ভোলা সদর উপজেলা আমির মাওলানা মোঃ কামাল হোসাইন ও ভোলা পৌর আমির মাওলানা জামাল উদ্দিন। সম্মেলনে বক্তারা কর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান। তারা আসন্ন জাতীয় নির্বাচনে সংগঠনের প্রার্থীর পক্ষে সর্বাত্মক ভূমিকা রাখার উপর গুরুত্ব আরোপ করেন। সম্মেলনে প্রায় দুই হাজার কর্মী উপস্থিত ছিলেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2694" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০