admin
২২ অগাস্ট ২০২৫, ১:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলার দৌলতখানে দায়িত্ব পালনকালে সময় টিভির সাংবাদিক ও ক্যামেরাপার্সনের ওপর হামলা

টিপু সুলতান।। ভোলা  দৌলতখান উপজেলায় সময় টেলিভিশনের  রিপোর্টার  নাসির উদ্দিন লিটন এবং ক্যামেরাপার্সন উৎপল দেবনাথের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দৌলতখান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যার নং ৯৫১, তারিখ ২২ আগস্ট ২০২৫ ইং।
জানা গেছে, শুক্রবার (২২ আগস্ট) দুপুরের দিকে দৌলতখান থানাধীন ভবানীপুর এলাকায় হাবু চেয়ারম্যানের বরফ মিলের পাশে সরকার কর্তৃক জেলেদের সহায়তার গরু বিতরণের খবর সংগ্রহের জন্য সাংবাদিক নাসির উদ্দিন লিটন ও ক্যামেরাপার্সন উৎপল দেবনাথ ঘটনাস্থলে যান। সেখানে পৌঁছামাত্র স্থানীয় কাজী রাসেল (৪০), নিজাম কাজী (৬০), কাজী রাকিব (২৫) এবং রিয়াজসহ (২৫) কয়েকজন সাংবাদিকদের উদ্দেশ্যে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন এবং কেন ক্যামেরা নিয়ে সেখানে সংবাদ সংগ্রহ করতে এসেছেন তা নিয়ে প্রশ্ন তোলেন।
পরিস্থিতি উত্তপ্ত হলে তারা সাংবাদিক নাসির উদ্দিন লিটন ও উৎপল দেবনাথকে এলোপাথাড়ি ইটপাটকেল মারাসহ ও গায়ে হাত তোলেন। যার ফলে তাদের শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম হয়। হামলাকারীরা সাংবাদিকদের ক্যামেরা ভাঙচুর করে প্রায় এক লাখ টাকার ক্ষতি সাধন করে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়।
সাংবাদিক নাসির উদ্দিন লিটন বিষয়টি তার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে দৌলতখান থানায় হাজির হয়ে ঘটনাটি সাধারণ ডায়েরিতে অন্তর্ভুক্ত করেন।
গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে এ ধরনের হামলার ঘটনায় ভোলা প্রেসক্লাব পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় এতে কঠোর শান্তি প্রদানের দাবী জানানো হয়।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2712" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০