admin
৬ অগাস্ট ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিদ্যুৎস্পৃষ্ট এসএসসি পরীক্ষার্থী নিহত।।

চরফ্যাশন সংবাদদাতা।।

ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাসেল (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে বাড়িতে ফ্লোরিংয়ের কাজের জন্য স্থাপন করা একটি বৈদ্যুতিক মোটরের সঙ্গে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত রাসেল নুরাবাদ ইউনিয়নের বাসিন্দা মো. আবুল কালামের একমাত্র ছেলে। তিনি দুলারহাট মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং ফলাফলের অপেক্ষায় ছিলেন। পরিবারের সদস্য ও স্বজনদের ভাষ্য, লেখাপড়ার পাশাপাশি রাসেল শান্ত-ভদ্র ও মেধাবী হিসেবে এলাকায় পরিচিত ছিল। তার অকাল মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা যায়, বাড়ির ফ্লোরিংয়ের কাজের জন্য পুকুর থেকে পানি তোলার উদ্দেশ্যে একটি বৈদ্যুতিক মোটর বসানো হয়েছিল। বৃহস্পতিবার দুপুরে মোটরের সঙ্গে সুইচ বোর্ডের বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মুনতাসীর বিল্লাহ বলেন, রাসেলকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

একমাত্র সন্তানকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন বাবা মো. আবুল কালাম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার চার মেয়ে ও এক মাত্র ছেলে। অনেক কষ্ট করে তাকে পড়ালেখা করিয়েছি। এ বছর সে এসএসসি পরীক্ষা দিয়েছে। ফলাফলের অপেক্ষায় ছিলাম। খুবই মেধাবী ছিল। আমার সব স্বপ্ন ছিল তাকে নিয়ে। একমাত্র ছেলেকে হারিয়ে আমি আজ নিঃস্ব হয়ে গেলাম।

দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাকির হোসেন বলেন, রাসেল আমাদের বিদ্যালয়ের একজন ভদ্র, বিনয়ী ও মেধাবী শিক্ষার্থী ছিল। সে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তার এমন অকাল মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সবাই শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন আলম চৌধুরী বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/4248" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০