admin
১৯ জানুয়ারী ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিয়ের পর প্রেমিকের হাত ধরে উধাও! ফিরিয়ে আনায় মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

টিপু সুলতান
ভোলার লালমোহনে বিয়ের ৯দিনের মাথায় সহপাঠি প্রেমিকের সাথে পালিযে যায় এক মাদ্রাসা ছাত্রী।ওই প্রেমিকের কাছ থেকে ফিরিয়ে আনায় মোসা. নুপুর বেগম নামে দশম শ্রেণির ওই শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের কুমারখালী গ্রামের সেলিম বেপারীর মেয়ে নুপুর বেগম বাবার বাড়িতে বসে আত্মহত্যা করে।
স্থানীয় সূত্র জানায়, নুপুর স্থানীয় মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্রী ছিল। গত ১০ জানুয়ারী তার পরিবার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের প্যারীমোহন গ্রামের এক মাদ্রাসা শিক্ষকের কাছে নুপুরকে বিয়ে দেন। তবে নুপুরের সাথে তার নিজ ক্লাসের শান্ত নামে এক সহপাঠির প্রেমের সম্পর্ক ছিল। এই কারণে নুপুর ১৬ জানুয়ারী স্বামীর বাড়ি থেকে শান্তর সাথে ঢাকা পালিয়ে যায়। খবর পেয়ে নুপুরের পরিবার ঢাকা থেকে মেয়েকে উদ্ধার করে রবিবার সকালে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আনার পর সকলে বুজিয়ে চাচা বেল্লালের ঘরে নিয়ে চাচীর কাছে রাখে নুপুরকে। সকাল সাড়ে ৮টার দিকে চাচীর ঘরেই সকলের অগোচরে পেছনের রুমে গিয়ে আড়ার সঙ্গে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস দেয় নুপুর। কিছু সময় পর ঘরে ঢুকে তাকে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দেন তার মা। চিৎকার শুনে পরিবারের অন্যান্য সদস্যসহ প্রতিবেশীরা এগিয়ে গিয়ে সেখান থেকে নুপুরকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওয়ানা দেন। তবে পথিমধ্যেই মারা যায় নুপুর বেগম।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ওই টিমের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/979" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০