admin
১১ এপ্রিল ২০২৫, ২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু, ডাক্তারকে গণধোলাই

 

ভোলা নিউজ প্রতিবেদক, ভোলা: ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক চিকিৎসকের অবহেলায় মো. মাকসুদুর রহমান (৩৮) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃতের স্বজনরা ক্ষুদ্ধ হয়ে নাইমুল ইসলাম নামের এক চিকিৎসককে গণধোলাই দিয়েছেন। পরে পুলিশ ওই চিকিৎসককে উদ্ধার করে থানায় নিয়ে যান।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে ভোলা সদর হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

মৃত মাকসুদুর রহমান সদর উপজেলা ধনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসু মিয়ার ছেলে এবং পেশায় তিনি একজন ব্যবসায়ী ছিলেন।

অভিযুক্ত ওই চিকিৎসক ভোলা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

মৃতের স্বজন ও প্রত্যাক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বুকে প্রচুর ব্যথা নিয়ে মাকসুদুর রহমান ভোলা সদর হাসপাতালে আসেন। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাঈমুল ইসলাম ওই রোগীকে দেখে জরুরি বিভাগ থেকে নামাজের কথা বলে বাহিরে চলে যান। পরে নামাজ শেষে ঘন্টাখানেক পর তিনি হাসপাতালে আসেন।এরপর তিনি রোগীকে মৃত ঘোষণা করেন।

স্বজনদের অভিযোগ, ডাক্তার নামাজ শেষ করে সিগারেট খেয়ে প্রায় ঘন্টা খানেক পর জরুরি বিভাগে আসেন। এসে রোগীকে মৃত ঘোষণা করে ছাড়পত্রে লিখেন রোগীর মৃত্যু বাড়িতে হয়েছে। এতে ফুঁসে ওঠেন স্বজনরা।

এদিকে, অভিযুক্ত চিকিৎসককে হাসপাতাল থেকে পুলিশ হেফাজতে নেওয়ার সময় রোগীর স্বজনরা ক্ষুব্ধ হয়ে হাসপাতালের সামনেই চিকিৎসক নাঈমুল ইসলামকে গণধোলাই দেন। এছাড়াও ওই চিকিৎসককে বহন করা পুলিশের গাড়ি অবরুদ্ধ করে রাখার চেষ্টা করা হয়।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ হাচনাইন পারভেজ  জানান, ঘটনার খবর পেয়ে তিনি ফোর্সসহ হাসপাতালে ছুটে যান। রোগীর স্বজনরা কিছুটা উত্তেজিত হয়েছিলো। পরে পুলিশ উত্তপ্ত পরিস্থিতি শান্ত করেন। কিছু সময়ের জন্য হাসপাতালের কার্যক্রম বন্ধ থাকলেও পরে তা পুরোদমে শুরু হয়।

চিকিৎসকের অবহেলার দায়ে মাকসুদুর রহমান নামের ওই রোগীর মৃত্যু হয়েছে স্বীকার করে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শেখ সুফিয়ান রুস্তম  বলেন, এ বিষয়ে আগামীকাল (শনিবার) সকালে আমরা আলোচনায় বসবো। কাগজপত্র দেখে চিকিৎসকের অবহেলা থাকলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে ওই চিকিৎসক থানায় পুলিশি হেফাজতে রয়েছেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1819" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১০

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১১

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১২

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৩

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৪

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৫

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৬

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৭

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৮

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৯

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

২০