admin
২৩ জানুয়ারী ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় জেলের জালে ধরা পড়লো ৪০ কেজি ওজনের বিশাল কচ্ছপ

 

মো. সবুজ, ভোলা: ভোলার দৌলতখানে মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ৪০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কচ্ছপ। বিরল প্রজাতির কচ্ছপটি একনজর দেখতে ভীড় জমান স্থানীয়রা। পড়ে কচ্ছপটিকে নদীতে অবমুক্ত করে দেন জেলেরা।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার মেদুয়া ইউনিয়নের মাঝির হাট মাছঘাট এলাকায় কচ্ছপটি নিয়ে আসেন জেলে শাকিল সাজি।

জানা গেছে, প্রতিদিনের মত শুক্রবার সকালে ৪ জন মাঝি মাল্লা নিয়ে নদীতে মাছ ধরতে যান শাকিল সাজি। জাল টেনে মাছ ধরার সময় তাদের জালে আটকা পড়ে কচ্ছপটি। প্রথমে বড় কোনো মাছ ভেবে জাল টানতে গেলে ভিন্ন কিছু বুঝতে পারেন তারা। পরে জাল তুলে দেখা যায়, একটি বড় আকৃতির কচ্ছপ জালে পেঁচিয়ে আছে। এরপর অন্য মাছের সঙ্গে সেটিকে তীরে নিয়ে আসলে উৎসুক মানুষ কচ্ছপটিকে একনজর দেখতে ভীড় করেন।

জেলেরা জানান, এর আগে এত বড় কচ্ছপ তারা কখনো জালে পাননি বা দেখেননি। অনেকেই মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করেন। কেউ কেউ এটিকে বিরল প্রজাতির জলজ প্রাণী বলে মন্তব্য করেন।

পরে স্থানীয় সচেতন মহল ও জেলেরা মিলে কচ্ছপটিকে নদীতে অবমুক্ত করেন।

উপকূলীয় বন বিভাগ ভোলার সহকারী বন সংরক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এই কচ্ছপ সাধারণ সাগর মোহনায় থাকে। জেলেরা যখন সাগর মোহনার কাছাকাছি নদীতে জাল ফেলে তখন তাদের জালে জড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে খোঁজ নিচ্ছি। এছাড়াও আমাদের টিম সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। কোন জেলের জালে কচ্ছপ ধরা পড়লে তা দ্রুত সুস্থ অবস্থায় নদী বা সাগর মোহনায় অবমুক্ত করার নির্দেশ রয়েছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3498" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কর্ণফুলী-১৩ লঞ্চে ইটপাটকেল নিক্ষেপ, যাত্রী আহত

জেলের ঝালে রাজা ইলিশ, দাম ১০০০০!

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সামুদ্রিক মাছ জব্দ

ভোলার গর্ব জিকু’র ঢাকা প্রেসক্লাবের সদস্য পদ লাভ

ভোলায় পদবঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

ভোলায় ফিল্মি স্টাইলে কলেজ ছাত্রীকে অপহরণ, কুয়াকাটা থেকে উদ্ধার

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টির শঙ্কা

প্রশাসন ম্যানেজ করে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন”

১০

সাবেক মন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

১১

১৭ জেলার জন্য আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা

১২

মনপুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ভোলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

১৪

ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

ভোলা ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টে চরম হয়রানি: প্রাণঘাতী ঝুঁকির আশঙ্কা, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

১৬

ভোলায় মজুত করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, আটক-১

১৭

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

১৮

মেঘনায় যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলারডুবি।।

১৯

অনলাইন জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, বাড়ছে সামাজিক অস্থিরতা

২০