admin
২৫ ডিসেম্বর ২০২৫, ৪:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বড়দিন আজ, উৎসবের আলোয় রঙিন গির্জাগুলো

 

জাতীয়  |
অনলাইন ডেস্ক

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)। দীর্ঘ এক বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে উৎসবে মেতেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। বড়দিনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন গির্জায় ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বুধবার সেই পবিত্র রাত, যেদিন খ্রিস্টধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট পৃথিবীতে আগমন করেন। দিনটিকে ঘিরে উদযাপনে কোনো কমতি রাখছেন না খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন। সান্তা ক্লজ, ক্রিসমাস ট্রি, গোশালা ঘরসহ নানা আলোকসজ্জায় রঙিন হয়ে উঠেছে ঢাকার গির্জাগুলো। চারপাশে বিরাজ করছে উৎসব ও আনন্দের আমেজ।

যিশুর জন্মোৎসবকে বরণ করতে মাসব্যাপী নানা ধর্মীয় আচার ও প্রার্থনার মধ্য দিয়ে প্রস্তুতি নিয়েছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। বুধবার রাত ৯টায় শেষ খ্রিস্টযাক পালনের মাধ্যমে শুরু হয়েছে বড়দিনের মূল আয়োজন। এ বছর বড়দিন উপলক্ষ্যে দেশের শান্তি ও মঙ্গল কামনায় গির্জাগুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন পুরোহিতরা।

বড়দিনের আনন্দ ছড়িয়ে পড়েছে গির্জার বাইরেও। শহরের পাঁচ তারকা হোটেলগুলোও উৎসব উদযাপনে পিছিয়ে নেই। ক্রিসমাস ক্যারল, আলোকসজ্জা ও নানান বিশেষ আয়োজনে বড়দিনকে স্বাগত জানাতে চলছে জমকালো প্রস্তুতি।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3356" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০