সদর প্রতিনিধি।।উত্তরার মাইলস্টোন কলেজে ভয়াভহ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ও আহতদের রোগ মুক্তি কামনায় ভোলায় জামায়াতের উদ্যোগে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে জেলা জামায়াতের কার্যালয়ের এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্বাস উদ্দিন।

দোয়া মোনাজাত পূর্বে নিহতদের স্মরণে ও আহতদের রোগ মুক্তি কামনায় বিষেশ দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাস্টার জাকির হোসাইন, নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারী মাওলানা হারুন-অর-রশিদ, বায়তুল মাল সম্পাদক বোলায়েত হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা জাকির হোসাইন, জেলা প্রচার বিভাগরে সভাপতি অধ্যাপক আমির হোসেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল হোসাইন, সেক্রেটারী আব্দুল গাফফার, পৌর জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিন, নায়েবে আমির রুহুল আমিন, সেক্রেটারী মাওলানা আতাউর রহমান, সহকারী সেক্রেটারী মেহেদী হাসান সুমন, জেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, দৌলতখান উপজেলা জামায়াতের আমির হাসান তারেক হাওলাদার, সেক্রেটারী মাওলানা আশ্রাফ উদ্দিন ফারুক, বোরহানউদ্দিন আমির মাওলানা অধ্যক্ষ মাকসুদুর রহমান, লালমোহন উপজেলা আমির মাওলানা আব্দুল হক, চরফ্যাশন উপজেলা আমির অধ্যক্ষ মীর শরীফসহ জেলা, উপজেলা এবং বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং কর্মী-সমর্থকগণ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, এমন হৃদয়বিদারক দুর্ঘটনা কেবল রাজধানী নয়, পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছে। আমরা নিহতদের জান্নাতুল ফেরদৌসের জন্য এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইতোমধ্যে সারা দেশে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি চিকিৎসা সহায়তায় ৫০ লক্ষ টাকা অনুদান ঘোষণা করা হয়েছে। এছাড়া ২২ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে বার্ন ইউনিট টিম গঠন করা হয়েছে। ইসলামী ব্যাংক হাসপাতাল ও ইবনে সিনা হাসপাতালের সকল শাখায় বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। রাষ্ট্র ও সমাজের বিত্তবানদের আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।