admin
২৩ এপ্রিল ২০২৬, ২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় মজুত করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, আটক-১

নিউজ ডেস্ক।। ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজারে অবৈধভাবে পেট্রোল মজুত করে চড়া দামে বিক্রি করার অপরাধে ‘সবুজ স্টার’ নামক একটি দোকানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বিপুল পরিমাণ মজুত করা তেল জব্দসহ দোকানের এক কর্মচারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরের দিকে বিষয়টি বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নজরে এলে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ইউএনওর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ কুমারের নেতৃত্বে একটি বিশেষ টাস্কফোর্স বাজারে ঝটিকা অভিযান পরিচালনা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, বোরহানগঞ্জ বাজারের তেল ব্যবসায়ী সবুজ স্টার দীর্ঘদিন ধরে পেট্রোল অবৈধভাবে দোকানে মজুত রেখে কৃত্রিম সংকট তৈরি করে আসছিলেন। সাধারণ মানুষের কাছে প্রতি লিটার পেট্রোল ২২০ টাকা দরে (যা নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি) বিক্রি করছিলেন তিনি। অভিযান চলাকালীন সবুজ স্টারের গুদাম থেকে অবৈধভাবে মজুত করে রাখা বিপুল পরিমাণ পেট্টোল উদ্ধার করা হয়। এসময় সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত মূল্যে পেট্রোল বিক্রির সত্যতা মেলায় দোকানের একজন কর্মচারীকে আটক করা হয়। তবে অভিযানের সময় দোকানের মালিককে পাওয়া যায়নি।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ কুমার জানান, অসাধু ব্যবসায়ীরা যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেজন্য আমাদের এই তদারকি অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3753" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০