admin
৩১ জানুয়ারী ২০২৫, ২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভেদুরিয়ায় বাংলাদেশ বিজেপির মটর শোডাউন ও লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
রাজনীতি বাঁচলেই বাঁচবে দেশ, তরুণরাই আগামীর বাংলাদেশ এই শ্লোগান সামনে রেখে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির ভেদুরিয়া ইউনিয়ন শাখার মটর সাইকেল শোডাউন ও লিফলেট বিতরণ করা হয়।

শুক্রবার ৩১-০১-২৫ বিকালে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির ভেদুরিয়া ইউনিয়ন কার্যালয় থেকে মটর সাইকেল শোডাউনটি বের হয়ে ভেদুরিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের বাজার গুলোতে আন্দালিব রহমান পার্থ’র জন্য দোয়া চেয়ে এই লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণ শেষে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির ভেদুরিয়া ইউনিয়ন কার্যালয়ে এসে নেতাকর্মীরা সংক্ষিপ্ত বক্তব্য প্রধান করেন।

নেতাকর্মীরা বলেন, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি গত ৮ বছর ধরে বিভিন্ন ভাবে সৎ, মেধাবী, তরুণ সমাজকে রাজনীতিতে সক্রিয় করার জন্য কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা আপনাকে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপিতে যোগদান করে দেশ গড়ার এই কাজে আমাদের পাশে থাকুন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির ভেদুরিয়া ইউনিয়ন শাখার সভাপতি আলাউদ্দিন মাষ্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমির হোসেন মাতাব্বর, ভেদুরিয়া ইউনিয়ন যুব সংহতির সভাপতি লোকমান ফরাজি, সিনিয়র সহ সভাপতি আব্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল মেম্বার, ভেদুরিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক পার্টির সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফারুক মিয়া, ছাত্র সমাজের ভেদুরিয়া ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসাইন, সিনিয়র সহ সভাপতি শরীফ, সাংগঠনিক সম্পাদক রিফাত, হাবিব, ভেদুরিয়া ইউনিয়ন শ্রমিক পার্টির সভাপতি আঃ রহিম সহ বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1157" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০