টিপু সুলতান।। ভোলায় ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক জনতা সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলা ছাত্রদল এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
সোমবার বিকেলে ৫,৩০ মিনিট সময় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ে সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদারসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন