admin
৯ জানুয়ারী ২০২৫, ৯:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চরফ্যাশনে আওয়ামী লীগ নেতার অবৈধ করাত কল উচ্ছেদের আগ্রহ নেই প্রশাসনের

চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক।।

ভোলার চরফ্যাশনে সরকারী সড়ক ও জনপদের জমি দখলে করে গড়ে তোলা করাত কল উচ্ছেদের কোন আগ্রহ নেই উপজেলা প্রশাসনের। এনিয়ে সম্প্রতি সময়ে প্রতিদিনের বাংলাদেশসহ একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশ হলেও নড়েচড়ে বসেন প্রশাসন। একদিন পর ওই করাত কলটি অপসারনের জন্য প্রশাসনের পক্ষ থেকে ভুমিকা নিলেও অদৃশ্য কারনে থমকে যায় অভিযান।

জানাযায়, আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য হওয়ায় নিজের ক্ষমতার বলয়ে সরকারী জায়গা দখল করে ঘনবসতি এলাকার একমাত্র নতুন বাজার ও দুইটি শিক্ষা প্রতিষ্ঠান ঘেসে গড়ে তুলেছেন অবৈধ করাত কল। এতে শব্দ দুষন ও দূর্ঘটনার ঝুঁকিতে পড়েছে দুই বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীসহ সড়কে চলাচলকারী পথচারীরা। প্রশাসনের নাকের ডগায় করাত কলটি স্থপিত হলেও কোন ব্যবস্থা নেয়নি প্রশাসন। সড়ক জনপদের সরকারী জায়গা দখল করে করাত কল স্থানপন করা হলেও উচ্ছেদের কোন আগ্রহ নেই কর্মকর্তাদের। 

বৃহস্পতিবার সরেজমনে গিয়ে দেখা যায়, দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের নতুন বাজার লগোয়া ২৫ নং উত্তর চরমানিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর চরমানিকা মাধ্যামিক বিদ্যালয়ে প্রায় ১ হাজার শিক্ষার্থী রয়েছে। ওই দুইটি বিদ্যালয় ঘেসে সড়ক জনপদের সরকারী জমিতে গড়ে উঠেছে আওয়ামী লীগ নেতার অবৈধ করাত কল। এবং সড়ক জুড়ে রাখা হয়েছে গাছের স্তুপ। এতে ওই সড়কে যানবাহন চলাচলে ব্যহত ঘটছে। প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। পাশাপাশি নিয়মনীতি উপেক্ষা করে দিন-রাত করাত কলটি চালু থাকার কারনে দূষণ হচ্ছে পরিবেশ এবং বিকট শব্দে বিঘ্ন হচ্ছে শিক্ষার্থীদের লেখা পড়া।  

স্থানীয় বাজার ব্যবসায়ীদের অভিযোগ, বাজারের ওপরে আওয়ামী লীগ নেতার  করাত কল নির্মান করায় বিপাকে পরেছে বাজারের ব্যবসায়ীরা। বাজারের সড়ক জুড়ে করাত কলের গাছ স্তুপ করে রাখায় মানুষ চলাচলে যেমন বিঘ্ন হচ্ছে তেমনি ঘটছে প্রতিনিয়ত দূর্ঘটনা। করাত কল নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশের পর বনবিভাগের কর্মকর্তারা ঘটনা স্থলে এলেও অদৃশ্য করানে কোন অভিযান করেনি। 

উত্তর চরমানিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. বেল্লাল জানান, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাধ্যমিক বিদ্যালয়ের কোল ঘেষে আওয়ামী লীগ নেতার করাত নির্মান করায় বিপাকে পড়েছে দুই বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা। সড়ক জুড়ে গাছ রাখায় শিশু শিক্ষার্থীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। পাশাপাশ স্কুল চলাকালীন সময়ে করাত কল চালু থাকার কারনে বিকট শব্দে বিঘ্ন হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম। 

উত্তর চরমানিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর  শিক্ষার্থী সারোয়ারসহ একাধিক শিক্ষার্থীরা জানান, বিদ্যালয় সংলগ্ন এলাকায় করাত কল গড়ে তোলায় শব্দ দূষণে ভুগছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাঠদান চালকালীন সময়ে  করাত কল চালু থাকায় শব্দ দূষণে ভুগছে শিক্ষার্থীরা। এতে পাঠদানে ব্যহত হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয় সংলগ্ন স্থান থেকে করাত কলটি অপসারনের দাবী জানান তারা।

অভিযুক্ত আওয়ামী লীগ নেতা করাত কল মালিক, মো. রফিজল সিকদার জানান, বনকর্মকর্তাদের কয়েক দফায় টাকা দিয়ে করাত কলের অনুমোদন নেয়া হয়েছে। এবং ওই জমিটি আমার নিজের। তাই আমি করাত কল স্থাপন করেছি।

চরফ্যাশন রেঞ্জ কর্মকর্তা মো. আবদুস সালম জানান, নিয়মনীতি উপেক্ষা করে করাত কল স্থাপনের কোন সুযোগ নেই। টাকা নিয়ে অনুমোদন দেয়ার বিষয়টি সঠিক নয়। বিদ্যালয়ের নিকটবর্তী স্থানের গড়ে তোলা করাত কলটি দ্রুত সময়ের মধ্যে অভিযান নিয়ে বন্ধ করে দেয়া হবে। 

ভোলার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাহিদুল ইসলাম জানান, করাত কলটি সড়ক জনপদের জমিতে স্থপিত কি-না কর্মকর্তাদের পাঠিয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি জানান, দ্রুত সময়ের মধ্যে ওই করাত কলে অভিযান পরিচালনা করা হবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/848" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মবের অপসংস্কৃতি শক্তভাবে মোকাবিলা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলার চরফ্যাশনে ডাব ব্যবসায়ী হত্যা: দুই আসামি গ্রেপ্তার

ভোলায় এলেন নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ইলিশা ঘাটে ফুলেল শুভেচ্ছা

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

১০

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

১১

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

১২

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

১৩

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১৪

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১৫

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১৬

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৭

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৮

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৯

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

২০