admin
৯ অক্টোবর ২০২৫, ১২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইন্টার মায়ামির মাঠে খেলবে আর্জেন্টিনা

 

মাঠে ময়দানে  |
স্পোর্টস ডেস্ক

পুয়ের্তো রিকোর বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচের ভেন্যু ও সময় পরিবর্তন করেছে আর্জেন্টিনা ফুটবল দল। পূর্বঘোষণা অনুযায়ী, ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে আগামী সোমবার। তবে নিরাপত্তা ও লজিস্টিকস জনিত নানা জটিলতার কারণে আয়োজকরা ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন।

নতুন সূচি অনুযায়ী, ম্যাচটি হবে আগামী মঙ্গলবার (স্থানীয় সময়) ফ্লোরিডার পোর্ট লডারডিলে অবস্থিত চেইস স্টেডিয়ামে। মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির এই হোম গ্রাউন্ডটি ২১,৫০০ দর্শক ধারণক্ষমতার। ফলে ক্লাব ফুটবলে যেখান থেকে লিওনেল মেসি খেলেন, সেই মাঠেই এবার দেশের জার্সিতে দেখা যাবে বিশ্বকাপজয়ী এই তারকাকে।

ভেন্যু পরিবর্তনের মূল কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন নিয়ে শিকাগোতে চলমান বিক্ষোভ ও নিরাপত্তা উদ্বেগকে দায়ী করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ওই অঞ্চলের অস্থির পরিস্থিতির কারণে ম্যাচ আয়োজনের ঝুঁকি নিতে চাননি আয়োজকরা।

ফিফা র‍্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা বর্তমানে তিন নম্বরে রয়েছে, অন্যদিকে পুয়ের্তো রিকো অবস্থান করছে ১৫৫ নম্বরে।

এর আগে, আগামী শনিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2993" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কর্ণফুলী-১৩ লঞ্চে ইটপাটকেল নিক্ষেপ, যাত্রী আহত

জেলের ঝালে রাজা ইলিশ, দাম ১০০০০!

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সামুদ্রিক মাছ জব্দ

ভোলার গর্ব জিকু’র ঢাকা প্রেসক্লাবের সদস্য পদ লাভ

ভোলায় পদবঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

ভোলায় ফিল্মি স্টাইলে কলেজ ছাত্রীকে অপহরণ, কুয়াকাটা থেকে উদ্ধার

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টির শঙ্কা

প্রশাসন ম্যানেজ করে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন”

১০

সাবেক মন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

১১

১৭ জেলার জন্য আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা

১২

মনপুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ভোলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

১৪

ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

ভোলা ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টে চরম হয়রানি: প্রাণঘাতী ঝুঁকির আশঙ্কা, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

১৬

ভোলায় মজুত করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, আটক-১

১৭

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

১৮

মেঘনায় যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলারডুবি।।

১৯

অনলাইন জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, বাড়ছে সামাজিক অস্থিরতা

২০