admin
৮ ফেব্রুয়ারী ২০২৫, ৭:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় খাল দখল, নৌকা নিয়ে বিপাকে জেলেরা, খনন করার দাবী

নিউজ ডেস্ক

ভোলা সদর উপজেলা রাজাপুরের জোরখাল  এলাকায় সরকারী খালটি দখল করে আছে স্থানীয় কিছু দখলদাররা। এতে নৌকা নিয়ে বিপাকে আছে কয়েকশ জেলে, মাঝিরা।

সরেজমিন রাজাপুরের মিঝি বাজার সংলগ্ম জোরখাল এলাকায় গিয়ে দেখা যায়, শতশত জেলে নৌকা নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে। দীর্ঘদিন জোরখালে নৌকা রাখলেও নদী ভাঙ্গণে খালটি হারিয়ে যাওয়ায় নৌকা রাখার মত ব্যবস্থা না থাকায় আতঙ্কে দিন কাটছে জেলেদের।

এদিকে দেখা যায়, জোরখাল থেকে সংযুক্ত একটি খাল রাজাপুরের বেড়িবাঁধ পর্যন্ত থাকলেও স্থানীয় বাসিন্দারা খালটি দখলে নিয়ে ভরাট করেছে।

চলমান সিসি ব্লক বাস্তবায়ন হলে পুরো অস্ত্বিত হারাবে খাল আর স্থায়ী বিপদগ্রস্ত হবে শতশত সাধারণ জেলে-মাঝিরা।

জেলে নজু মাঝি, হোসেন মাঝি,ইউসুফ মাঝি,কালু মাঝি,কামাল মাঝি,আলাউদ্দিন মাঝি,হেলাল মাঝি, আজাদ মাঝি, মান্নান মাঝি, কাশেম মাঝি, ইমন মাঝি, ছাত্তার মাঝিসহ শতাধিক মাঝিরা বলেন মাত্র ২শ থেকে আড়াইশ ফুট খাল খনন করে দিলে আমাদের নৌকা নিরাপত্তায় রাখতে পারবো। আর না হয় অনেক ক্ষতিগ্রস্ত হবো আমরা।

সিসি ব্লক হওয়ার আগে খালটি খনন না হলে আমাদের নৌকা রাখার জায়গা থাকবে না। তখন রাখতে হবে নদীতে। এতে ঝড়-ঝঞ্ঝা আসলে যে কোন মুহূর্তে নৌকা-ট্রলার ডুবে যাবে।

আমাদের সাধারণ জেলেদের সুবিধাতে মাত্র ২শ থেকে আড়াইশ ফুট খাল খনন করে দেওয়ার দাবী তুলেন এ মাঝিরা।

এ বিষয়ে ভোলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবদুল হান্নান বলেন এ মুহূর্তে আমাদের খাল খননের কোন প্রস্তাবনা নেই তবুও সরকারী খাল দখলদার মুক্ত করে জন-গুরুত্বপূর্ণ হলে আমরা অবশ্যই খালটি খনন করবো।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1207" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০