admin
১১ ফেব্রুয়ারী ২০২৬, ৪:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলার দৌলতখানে বিএনপির প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে জামায়াত নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ।।

 

টিপু সুলতান।।

 

ভোলার দৌলতখানে বিএনপির প্রার্থী হাফিজ  ইব্রাহিম এর কর্মীদের বিরুদ্ধে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।  হামলার ঘটনায় ৩ জন আহত হয়েছেন।

 

মঙ্গলবার  সন্ধ্যার পর উপজেলার চরভাতা ১ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, মোল্লাবাড়ি জামে মসজিদে মাগরিবের নামাজ শেষে ওই ইউনিয়নের জামায়াতে ইসলামীর সভাপতি মো. মুরাদ চৌধুরী ও তার সঙ্গে থাকা আরও দুইজন মসজিদ থেকে বের হয়। এখান থেকে সামনের দিকে এগিয়ে যেতেই মসজিদের সামনে আগে থেকে ওঁৎ পেতে থাকা বিএনপির কিছু লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

 

হামলায় মুরাদ চৌধুরী গুরুতরভাবে আহত হন। তার মাথায় আঘাত করা হয় এবং এতে মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হতে শুরু করে। তিনি মাটিতে লুটে পড়েন। পরে তার সঙ্গে থাকা দুজনের ওপরও অতর্কিত হামলা চালানো হয়। একপর্যায়ে তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে আসতেই মুহূর্তের মধ্যে সেখান থেকে সটকে পড়েন হামলাকারীরা। এরপর তারা আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালে চিকিৎসাধীন আহত মুরাদ জানান, তারা মসজিদ থেকে বের হয়ে আসতে তাদের ওপরে হামলা চালায় ইউনিয়ন বিএনপি নেতা নাজিম উদ্দিন, জসিম, হাফেজ, লিংকন পণ্ডিত, রিয়াজসহ অজ্ঞাতনামা আরও ২০–২৫ জন।

 

এই হামলার বিষয়ে ঐ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাফিজ ইব্রাহিম এর মুঠো ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও স্থাপন করা সম্ভব হয়নি।

 

জামায়াত প্রার্থী মাওলানা ফয়জুল করিম বলেন হাফিজ ইব্রাহিম এর নির্দেশে আমাদের নেতাকর্মীদের উপর হামলা হয়। আমাদের তিনজন নেতাকর্মী গুরুতর আহত হয়।

 

এ ব্যাপারে দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, এখন পর্যন্ত এ ধরনের কোনও অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3560" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০