admin
২৯ জানুয়ারী ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় বাল্কহেডের ধাক্কায় নিখোঁজ জেলের মরদেহ ৯ দিন পর উদ্ধার

 

ইব্রাহিম আকতার আকাশ: ভোলার মেঘনা নদীতে বালুভর্তি নৌযান (বাল্কহেড) এর ধাক্কায় মাছ ধরার নৌকাডুবিতে নিখোঁজ জেলে দুলাল মাঝির লাশ ঘটনার নয়দিন পর উদ্ধার হয়েছে।

বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে ঘটনাস্থল থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে লাশটি ভেসে ওঠে।

এর আগে গেল ২১ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল নামক মাছঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি বাল্কহেড এর ধাক্কায় দুলাল মাঝিসহ তার নৌকাটি ডুবে যায়।

দুলাল মাঝি শিবপুর ইউনিয়নের মো. নুরুল ইসলাম মাঝির ছেলে।

পুলিশ ও নিখোঁজ জেলের পরিবার সূত্রে জানা যায়, গেল ২১ জানুয়ারি সন্ধ্যায় মেঘনা নদী থেকে মাছ শিকার করে দুলাল মাঝি ঘাটে ফিরছিলেন। এসময় বালুভর্তি একটি বাল্কহেড তার নৌকাটিকে ধাক্কা দেয়। মুহুর্তের মধ্যে নৌকাটি ডুবে গেলে অন্য জেলেরা তা টেনে তীরে নিয়ে আসে। কিন্তু, ধাক্কা খাওয়ার সঙ্গে সঙ্গে দুলাল মাঝি নৌকা থেকে ছিটকে নদীতে পড়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ হন।

খবর পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোন, ইলিশা নৌ-পুলিশ এবং ফায়ারসার্ভিসের একটি টিম ঘটনাস্থলে ছুটে যায়। এরপর টানা ২ দিন উদ্ধার অভিযান চালিয়েও দুলাল মাঝিকে পাওয়া যায়নি।

এদিকে, দুলাল মাঝির লাশ মেঘনা নদী থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে স্বজনরা আহাজারিতে ভেঙে পড়েন। বাবাকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন আদরের ছেলেসন্তান।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাইন পারভেজ জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1142" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০