admin
৬ মার্চ ২০২৫, ১:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিনে নিখোজের ২২ ঘন্টা পর লঞ্চ ষ্টাফ এর লাশ উদ্বার

ফয়সাল আহমেদ, বিশেষ প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে এমভি মানিক—১ লঞ্চের পাখা পরিস্কার করতে গিয়ে নিখোঁজ হয় ইঞ্জিন ড্রাইভার মো: তাজুল ইসলাম(৫০)।
বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আবুল কালাম জানান— এমভি মানিক—১ এর লঞ্চের পাখা পরিস্কার করতে নদীতে নেমে নিখোঁজ হন ওই লঞ্চের ইঞ্জিন ড্রাইভার মো: তাজুল ইসলাম। নিখোঁজের খবর পেয়েই তারা দ্রুত ঘটনাস্থলে আসেন। পরে তারা ফায়ার সার্ভিসের বরিশালে ডুবুরী টিমকে খবন দেন। রাতেই গতকাল বুধবার রাতেই বরিশাল থেকে ৬ সদস্য বিশিষ্ট একটি ডুবুরী ইউনিট বোরহানউদ্দিনে এসে পৌছায়। রাতে আলোর স্বল্পতার জন্য কাজ করতে না পারলেও । আজ সকাল ৭ টা থেকেই ডুবুরী ইউনিট কাজ শুরু করেন।
দুপুর ১টার দিকে ২২ ঘন্টা পর পৌর ৯নং ওয়ার্ডে কায়কোবাদ মিয়ার ব্রিকফিল্ড সংলগ্ন খালে নিখোঁজ তাজুলের স্বজনরা লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। পরে স্বজন,ডুবুরীদল,ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে খেয়াঘাটে নিয়ে আসা হয়। এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের বরিশাল অঞ্চলের ডুডুরী মো: রাব্বি শেখ।
বোরহানউদ্দিন থানা পুলিশের জিম্মায় তাজুলের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের প্রেরণ করা হয়।
বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ছিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1521" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০