admin
২ মার্চ ২০২৫, ৮:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাহে রমজান উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বর্ণাঢ্য র‌্যালি

ইসলাম ডেস্ক।।

আহ্লান সাহ্লান মাহে রমজান” এই স্লোগানকে সামনে রেখে পবিত্র রমজান মাস-১৪৪৬ হিজরী উপলক্ষে ভোলায় অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য র‌্যালি। শনিবার (১ মার্চ) সকাল ১০ টায় শুরু হওয়া র‌্যালির নেতৃত্বে ছিলেন ভোলা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মোঃ মিজানুর রহমান। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত র‌্যালিটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মাকসুদুর রহমান এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত র‌্যালিতে অংশগ্রহণকারী শত শত ইসলামী জনতার হাতে ছিলো রমজানের পবিত্রতা রক্ষার্থে বিভিন্ন পরামর্শমূলক স্লোগান ও নির্দেশনাবলি সম্বলিত প্ল্যাকার্ড। বর্ণাঢ্য রেলিতে অংশগ্রহণ কারী সকল মুসলিম ধর্মপ্রাণ মানুষের কন্ঠে ছিলো রমজানের পবিত্রতা রক্ষার্থে সকল মুসলমানদের প্রতি আহবানমুলক বিভিন্ন ইসলামী স্লোগান। ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত র‌্যালিতে ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন মসজিদ-মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২ মার্চ (রবিবার) ২০২৫ থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1452" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০