admin
২৩ জানুয়ারী ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় ১৮ বছর পর জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

ষ্টাফ রিপোর্টার : দীর্ঘ ১৮ বছর পরে ভোলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা শাখা।
বজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) দুপুরে জামায়াতে ইসলামীর ভোলা জেলা শাখার কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। দলটি জানায়, আগামী ২৫ জানুয়ারী ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের এই সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
কর্মী সমাবেশ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সমাবেশে লক্ষাধিক কর্মী অংশ নেবেন বলে তারা আশা করছেন।
এই সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশকে দুর্নীতি মুক্ত রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। তারই অংশ হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমীর ডাক্তার শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল জনাব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এমপি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সারাদেশে সফর করছেন। তারই অংশ হিসাবে আগামী ২৫ জানুয়ারি ভোলায় সফর করছেন জেলা কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
এই কর্মী সম্মেলনে লক্ষাধিক কর্মী উপস্থিত হয়ে ভোলা বাসিকে ঐক্যবদ্ধ করে দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত দখলবাজ মুক্ত সিন্ডিকেট মুক্ত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য বার্তা দেয়া হবে বলে জানান।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা আমির মাস্টার জাকির হোসাইন, নায়েবে আমির বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক অধ্যক্ষ নজরুল ইসলাম, সেক্রেটারি কাজী হারুনুর রশিদ,জেলা কর্ম পরিষদের সদস্য ও মিডিয়া বিভাগের প্রধান মাস্টার আমির হোসেন, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা জাকির হোসাইন, জেলা টিমের সদস্য আবুজাহান কোবির, ভোলা সদর উপজেলা আমি মাওলানা কামাল হোসেন, পৌর সভাপতি মাওলানা জামাল উদ্দিন, পৌর নায়েবে আমির মোহাম্মদ রুহুল আমিন,পৌরসভার সহকারী সেক্রেটারি মেহেদী হাসান সুমন, পৌরসভা ওলামা বিভাগের সদস্য হাফেজ মোহাম্মদ বনি আমিন প্রমুখ।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1035" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০