admin
১৯ সেপ্টেম্বর ২০২৫, ১:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পিআরের দাবি জানিয়ে নির্বাচন নিয়ে সংশয় তৈরি করা হচ্ছে : হাফিজ ইব্রাহিম

ফয়সাল আহমেদ।। ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেছেন, অন্তবর্তী সরকারের কাছে পিআরের দাবি জানিয়ে নির্বাচন নিয়ে সংশয় তৈরি করা হচ্ছে। পিআর বা অন্য বিষয়গুলো সামনে আনায় মানুষের মধ্যে সংশয় সৃষ্টি হচ্ছে। এসব দাবি না জানানোই উচিত। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় দৌলতখান উপজেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আগামীতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সে নির্বাচনে কয়েকটি রাজনৈতিক দল অনুভব করছে তারা ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে পারবে না। জামায়াতে ইসলামী ও কয়েকটি রাজনৈতিক দল নতুন নির্বাচন পদ্ধতির কথা বলছে। এ পদ্ধতিতে বাংলাদেশের মানুষ অভ্যস্ত নয়। নির্বাচন হলো একটি উৎসব, ভোটাররা যাকে ভালো মনে করেন তাকে ভোট দেবেন। কিন্তু জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য কয়েকটি সমর্থনহীন রাজনৈতিক দল যে ষড়যন্ত্র করছে এটি আমরা সমর্থন করি না। বিএনপির পক্ষ থেকে এর প্রতিবাদ জানানো হয়েছে। আমরা বলেছি আমাদের বাপ-দাদারা যেভাবে ভোট দিয়ে এসেছে আমরা সেইভাবেই নির্বাচন দেখতে চাই। আমাদের চাওয়া ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে।
এসময় উপস্থিত ছিলেন হাফিজ ইব্রাহিমের রাজনৈতিক সমন্বয়ক আকবর হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহ-সভাপতি নিজাম ভুইয়া, সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোরশেদ কুট্টি, যুবদল নেতা মশিউর রহমান লিটন, আবু হেনা রিয়াজ, জহিরুল ইসলাম সহ বিএনপির নেতৃবৃন্দ।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2847" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০