admin
১৭ অগাস্ট ২০২৫, ৭:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চরফ্যাসনে মসজিদে যাওয়ার পথে বিএনপির সাবেক সভাপতিকে কুপিয়েছে সন্ত্রাসীরা

 

নাজিম উদ্দিন চরফ্যাশন প্রতিনিধি
ভোলার চরফ্যাসনের দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক সভাপতি ও চর মানিকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম খন্দকারকে মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।

এ সময় তার সঙ্গে থাকা চর মানিকা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহেরও সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।
রোববার (১৭ আগস্ট ) দুপুরে দক্ষিণ আইচা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, রেজাউল করিম বাজারে নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে আবু তাহেরকে নিয়ে মোটরসাইকেল যোগে মসজিদে যাচ্ছিলেন। এ সময় পূর্বশত্রু আবুল হোসেন ধারালো অস্ত্র দিয়ে পেছন থেকে আঘাত করেন। আবু তাহের তাকে রক্ষা করতে গেলে তাকে কুপিয়ে জখম করা হয়।
স্থানীয় বিএনপি নেতারা বলেন, রেজাউল করিম জনপ্রিয় নেতা হওয়ায় তাকে রাজনীতি থেকে দূরে সরানোর উদ্দেশ্যে হামলা করা হয়েছে।
চরফ্যাসন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন বলেন, প্রকাশ্য দিবালোকে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভূঁইয়া জানান, সিসিটিভি ফুটেজের মাধ্যমে হামলাকারী আবুল হোসেনকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বাজারের পরিস্থিতি এখন শান্ত। হামলার কারণ এখনও স্পষ্ট নয়।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2670" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০