admin
৮ এপ্রিল ২০২৫, ২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট স্থগিত করলেন আন্দালিব রহমান পার্থ

কাগজ প্রতিবেদক

ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংস বর্বরোচিত গনহত্যায় শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে আন্তঃবিভাগীয় টুর্নামেন্ট স্থগিত করলেন, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। মঙ্গলবার (০৮ এপ্রিল) দুপুরে ভোলা সরকারি কলেজ চত্বরে আনুষ্টিত উদ্ভোধনী অনুষ্ঠানে এ টুর্নামেন্ট স্থগিত ঘোষনা করেন।

তিনি বলেন, ফিলিস্তিনের উপর ইসরায়েলের নৃশংস গনহত্যায় বিশ্ব মুসলিম বিবেক আজ ব্যাথিত ও দুঃখিত। আমি অনেক আগেই সময় দিয়েছিলাম। পূর্বের ঘোষণা অনুযায়ী আজকে আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট উদ্ভোধন হওয়ার কথা ছিলো। কিন্তু দুরভাগ্যক্রমে তা আসলেই সম্ভব হচ্ছেনা। আমি টুর্নামেন্ট আয়োজনের কর্তৃপক্ষকে বলেছিলাম অন্ততঃ ফিলিস্তিনিদের জন্য আজকের এই টুর্নামেন্ট স্থগিত করা হোক।

এখানে থেকে শহীদ ফিলিস্তিনিদের জন্য দোয়া করা ছাড়া আমরা তো আর কিছুই করতে পারিনা। আমরা যার যার জায়গা থেকে তাদের জন্য দোয়া করি। আল্লাহ তা আলা যেনো পৃথবীর সকল মুসলমানদের জন্য শান্তি নিয়ে আসেন।

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ আয়োজকদের উদ্দেশ্যে বলেন, যখন বিশ্ব শান্ত হবে তখন একটি ভালো পরিবেশে ভালোভাবে করতে পারেন তার জন্য আমি আপনাদের পাশে থাকবো। তাই ফিলিস্তিনে সকল মূসলিম শহীদদের স্মরণে তাদের সম্মানে আজকের আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট স্থগিত ঘোষনা করলাম।

বাংলাদেশ ছাত্র সমাজ ভোলা জেলা শাখার আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক, এডভোকেট মনিরুল ইসলাম, প্রভাষক নুরনবী, সদর উপজেলা বিজেপির সাধারণ সম্পাদক আবুল বাশার বুলবুল, জেলা যুব সংহতির আহবায়ক নূরে আলম ছিদ্দিকী টিটু, সদস্য সচিব আনোয়ার হোসেন, ভোলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিন, জেলা ছাত্র সমাজের আহবায়ক মানষ ঘোষ শান্ত, ছাত্র সমাজ ভোলা কলেজ শাখার সাবেক সভাপতি ইমরোজ ট্রিমন, বর্তমান সভাপতি মোঃ কায়েস।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1806" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০