admin
৮ জুলাই ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মনপুরায় জলাবদ্ধতা, দুর্ভোগ চরমে উপকূলের বাসিন্দাদের

কামরুল ইসলাম সুমন মনপুরা সংবাদ দাতা।।

ভোলার মনপুরায় টানা ভারিবর্ষণে উপজেলার ৫টি ইউনিয়নের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। হাঁটু থেকে কোমর পর্যন্ত তলিয়ে গেছে গ্রামীণ সড়ক, ফসলের মাঠ ও বিস্তীর্ণ এলাকা। এতে চরমে বিপাকে পড়েছেন খেটেখাওয়া মানুষ ও উপকূলের বাসিন্দারা।

মঙ্গলবার সকাল থেকে উপকূলজুড়ে ভারিবর্ষণ চলছিল। গত তিন দিন ধরে উপকূলে মুষলধারে বৃষ্টি হচ্ছে।

এতে মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। নিম্নআয়ের মানুষ ও খেটে খাওয়া মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছেন। এতে পরিবারের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

এদিকে মঙ্গলবার খোঁজ নিয়ে জানা যায়, মনপুরার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের ঢালচর, কাজীরচর ও কলাতলী চরের বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল ৩-৪ ফুট পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

 

 

এতে মনপুরা উপকূলের মূল ভূখণ্ডে বসবাসরত ও বিচ্ছিন্ন কলাতলীর এলাকার বাসিন্দরা ঘর থেকে বের হতে পারছেন না। দোকানপাট, ব্যবসা-বাণিজ্য বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছে। সবচেয়ে বিপদে পড়েছেন শ্রমজীবী মানুষগুলো। কাজ না করতে পারায় অনেকের চুলায় হাড়ি ওঠেনি।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রাম ও দক্ষিণ সাকুচিয়া এলাকার গ্রামের বেশির এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এছাড়াও হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট, চরযতিনের নিম্নাঞ্চল, সোনারচর গ্রামের পূর্ব ও পশ্চিম পাশ, মনপুরা ইউনিয়নের আন্দিরপাড় ও কাউয়ারটেক এলাকা ও উত্তর সাকুচিয়া এলাকার চরগোয়ালিয়া ও উত্তর সাকুচিয়া ইউনিয়নে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

হাজিরহাট ইউনিয়নের বাসিন্দা সজিব, কালাম, , দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিরাজ মালতিয়া, উত্তর সাকুচিয়া ইউনিয়নের সজিব, হাসান ও মনপুরা ইউনিয়নের করিম, আলামিন জানান, পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে মনপুরার চারপাশে বেড়িবাঁধের কাজ চলছে। তাই বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। এছাড়াও প্রায় স্লুইস গেট অকেজো হয়ে পড়ে থাকায় খাল দিয়ে পানি নামতে পারছে না।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আসাফউদ্দৌলা জানান, টানা বর্ষণে জলাবদ্ধতা দেখা দিয়েছে। স্লুইসগেট মেরামতসহ পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/4051" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০