admin
২ এপ্রিল ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা হত্যাকাণ্ডের ঘটনায় ৪ জন গ্রেফতার

নিউজ ডেস্ক।।
ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে জমি জমার বিরোধকে কেন্দ্র করে সালিশদার ওয়ার্ড বিএনপি’র সভাপতি জামাল উদ্দিন (৬০) হত্যাকান্ডে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয়েছে। বুধবার (২ এপ্রিল)  দুপুরে ভোলা মডেল থানায় এ প্রেস ব্রিফিং করা হয়।
ভোলা সদর সহকরী পুলিশ সূপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার প্রেস ব্রিফিং এ জানান, গত ১ এপ্রিল সকাল সাড়ে ১১টায় ভোলা মডেল থানাধীন ভেলুমিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের কুঞ্জপট্টি এলাকার স্থানীয় আলমের বাড়ির সামনের রাস্তায় উপর পারিবারিক জমির বিরোধকে কেন্দ্র করে বিএনপি নেতা জামাল উদ্দিন (৫৫) কে মারধর করে মারাত্মক জখম করে। পরে তাকে ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এবং উক্ত ঘটনায় আরও ২জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উক্ত ঘটনার পরপরই ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি ও ভেলুমিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে মোঃ রিয়াদ হোসেন (১৯), মোঃ সাকিল (২১), মোঃ আবু সাঈদ খন্দকার (৩৫) ও মোঃ শহিদুল ইসলাম (৫৬) কে গ্রেফতার করে।
অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে  বলে প্রেস ব্রিফিং এ জানান তিনি।
তিনি আরও জানান, এ হত্যা সংক্রান্ত বিষয়ে আজ বুধবার ২ এপ্রিল ২৫ ইং তারিখে নিহত জামাল উদ্দিনের ছেলে টিটন বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি মামলা রুজু করে। মামলা নং-০১/২৫।
প্রেস ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ সহ আন্যান্য কর্মকর্তাগণ।
এদিকে গ্রেফতারকৃত আবু সাঈদের চাচাত ভাই মোঃ ইলিয়াছ জানায়, সাঈদ ঢাকা টঙ্গী চেরাগ আলী মার্কেটের একজন ব্যবসায়ী। সে ঈদে দেশে এসে তার শশুর বাড়িতে ছিল। ঘটনার রাতে সে শশুর বাড়ি থেকে বাড়ি ঢোকার সময় পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত অপর আসামী সাকিলের স্ত্রী রাবেয়া আক্তার জানায়, তার স্বামী চট্টগ্রামে একটি গার্মেন্টসে চাকরী করে। তাকে বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1760" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০