admin
২৫ জানুয়ারী ২০২৬, ৪:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলা-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাাঁড়ালো এলডিপি

নিউজ ডেস্ক।। ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) সংসদীয় আসনে জোটের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিয়ে ১১ দলীয় জোটের শরিক দল এলডিপির মনোনীত প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মুফতি ফজলুল করিমকে সমর্থন জানিয়েছেন।

রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে ভোলা প্রেসক্লাবে জেলা এলডিপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভোলা জেলা এলডিপির সভাপতি মোঃ বশির আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, জোটের ঐক্য, সৌহার্দ্য ও রাজনৈতিক স্বার্থ অক্ষুন্ন রাখার লক্ষ্যে মোকফার উদ্দিন চৌধুরী স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মাওলানা মুফতি ফজলুল করিম ভোলা-২ আসনে দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও ত্যাগের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। জনগণের প্রতি তার দায়বদ্ধতা ও অবিচল ভূমিকার প্রতি সম্মান জানিয়ে এই সমর্থনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এ সময় এলডিপির মনোনীত প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরী জামায়াত প্রার্থী মাওলানা মুফতি ফজলুল করিমের মাতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মোকফার উদ্দিন চৌধুরী বলেন, রাজনীতির মূল শক্তি হলো ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ। ব্যক্তিগত প্রাপ্তির চেয়ে জোটের বৃহত্তর স্বার্থই আমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ মোকফার উদ্দিন চৌধুরীর এই সিদ্ধান্তকে রাজনৈতিক ত্যাগ, দায়িত্ববোধ ও সৌজন্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করেছেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3504" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কর্ণফুলী-১৩ লঞ্চে ইটপাটকেল নিক্ষেপ, যাত্রী আহত

জেলের ঝালে রাজা ইলিশ, দাম ১০০০০!

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সামুদ্রিক মাছ জব্দ

ভোলার গর্ব জিকু’র ঢাকা প্রেসক্লাবের সদস্য পদ লাভ

ভোলায় পদবঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

ভোলায় ফিল্মি স্টাইলে কলেজ ছাত্রীকে অপহরণ, কুয়াকাটা থেকে উদ্ধার

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টির শঙ্কা

প্রশাসন ম্যানেজ করে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন”

১০

সাবেক মন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

১১

১৭ জেলার জন্য আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা

১২

মনপুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ভোলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

১৪

ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

ভোলা ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টে চরম হয়রানি: প্রাণঘাতী ঝুঁকির আশঙ্কা, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

১৬

ভোলায় মজুত করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, আটক-১

১৭

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

১৮

মেঘনায় যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলারডুবি।।

১৯

অনলাইন জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, বাড়ছে সামাজিক অস্থিরতা

২০