admin
১৭ জানুয়ারী ২০২৫, ৩:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় সংগ্রামের রজতজয়ন্তী উপলক্ষে বিশিষ্টজনদের শুভেচ্ছা বাণী।

টিপু সুলতান

ভোলায় দৈনিক সংগ্রামের রজত জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারী) ভোলা প্রেসক্লাবে আনন্দঘন অনুষ্ঠানে ভোলার রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সুশীল সমাজ ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক আজকের ভোলার সম্পাদক ও ভোলা প্রেসক্লাব নির্বাচন সমন্বয় কমিটির সমন্বয়ক আলহাজ্ব শওকাত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় দৈনিক সংগ্রাম পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা আমীর মাস্টার জাকির হোসাইন, জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভোলা জেলার সাধারণ সম্পাদক ও ভোলা বারের সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাসেত, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা হারুনুর রশিদ, জেলা বিজেপি’র সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহ, নাজিউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন, প্রবীণ সাংবাদিক এম এ বারি, দৈনিক কালবেলা প্রতিনিধি ও ভোলা প্রেসক্লাবের নির্বাচন সমন্বয় কমিটির সহকারী সমন্বয়ক ওমর ফারুক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইসমাইল হোসেন মনির, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস জেলা প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, দৈনিক আমার দেশ প্রতিনিধি ইউনুছ শরীফ, একুশে টেলিভিশন প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু, মানবজমিন প্রতিনিধি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, জেলা ক্রিকেট কোচ নজরুল হুদা গোফরান, সাংবাদিক সুলাইমান, ডিবিসি প্রতিনিধি এইচ এম জাকির, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি শরীফ হোসাইন, এস এ টিভি জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন, ভোরের কাগজ প্রতিনিধি এইচ এম নাহিদ, ডেইলি সান প্রতিনিধি বশির আহমেদ, দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি ইমরান হোসেন, স্বদেশ প্রতিদিন প্রতিনিধি এইচ আর সুমন প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি আব্দুর রহমান হেলাল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দৈনিক আমাদের বাংলা প্রতিনিধি আনোয়ার হোসেন ও শিশু সংগঠক জাবেদ মাহমুদ ফিরোজ। অনুষ্ঠানের কোরআন তেলাওয়াত করেন আরিফ হোসেন, মনোজ্ঞ ইসলামী সংগীত পরিবেশন করেন আলহেরা শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক আব্দুল আজিজ।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/959" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০