ভোলা নিউজ প্রতিবেদক।।ভোলার দিনে দুপুরে অভিনব কায়দায় শিক্ষিকার বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোর চক্র ঘরে থাকা ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ চুরি করে নিয়ে যায়।রোববার ( ১৮ জানুয়ারি) দুপুরে ভোলা পৌরসভার ৩ নং ওয়ার্ডের কালিবাড়ী রোড এলাকার জিন্নাহর বাড়ির তৃতীয় তলার ভাড়াটিয়া ভোলা সরকারি মহিলা কলেজের প্রভাষক ফারজানা আকনের ফ্ল্যাটে এই চুরির ঘটনা ঘটে।
চোরচক্র বাড়ির প্রধান দরজার তালা কৌশলে ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।
ভুক্তভোগী কলেজ শিক্ষিকা ফারজানা আকনের বোন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফারিয়া আফরোজ জানান, আমি ও আমার বোন এই বাসায় থাকি। আমরা বোন ট্রেনিং এ মাকে নিয়ে ঢাকায় অবস্থান করছে। আজ বরিবার সকাল ১০ টায় স্কুলের উদ্দেশ্যে বাসা থেকে বের হই। স্কুল শেষ করে পৌনে ৩ টার দিকে বাসায় এসে দেখি দরজার তালা ভাঙ্গা।পরে দরজা খুলে দেখি বাসার আসবাবপত্র কাপড় চোপড় এলোমেলো। চোরচক্র আমার ও বোনের নগদ ১৫ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। পরে ৯৯৯ এ কল দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয় ভোলা সদর মডেল থানার সাব ইন্সপেক্টর গোফরান জানান, ভুক্তভোগী ৯৯৯ এ কল দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভোলা পৌরসভার ৩ নং ওয়ার্ডের কালিবাড়ী রোডে একটি বাড়ির চুরির ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত ওই চোরচক্রকে ধরতে পুলিশ কাজ করছে।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন